শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্ব ভুলে যাননি, ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও মানবিক দায়িত্বের কথা ভুলে যাননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বিশেষ করে স্বজন হারানো এবং নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বেড়ানো মানুষের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন। গত ২৬ জুন ভেনেজুয়েলায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। […]

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্ব ভুলে যাননি, ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ জুলাই ২০২৬, ১২:০১

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও মানবিক দায়িত্বের কথা ভুলে যাননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বিশেষ করে স্বজন হারানো এবং নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বেড়ানো মানুষের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন।

গত ২৬ জুন ভেনেজুয়েলায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় কম্পন অনুভূত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এক ভিডিও বার্তায় মেসি বলেন, “ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা কত কঠিন সময় পার করছে। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”

তিনি আরও বলেন, “যারা এখনও নিজেদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমর্থন ও সহানুভূতি রইল।”

বার্তার শেষে ভেনেজুয়েলার মানুষকে সাহস ধরে রাখার আহ্বান জানিয়ে মেসি বলেন, “এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।”

এদিকে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও মানবিক উদ্যোগে শামিল হয়েছেন। ভূমিকম্পে সবকিছু হারানো এক শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো।”

খেলা

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর […]

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৪ আগস্ট ২০২৬, ১৩:১৩

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর তাকে নিয়ে ক্যাসিনোতে যাওয়ার খবর প্রকাশ এবং পরে সান্তোসে ফেরার পর ড্রেসিংরুমের বিভিন্ন ঘটনা গণমাধ্যমে আসার পর থেকেই এই অসন্তোষ আরও বেড়েছে।

তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি দাবি করেন, সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং প্রচারিত অনেক খবরই বাস্তবতার সঙ্গে মেলে না।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে নেইমার বলেন, ‘আমার মনে হয় ব্রাজিলের একটি বড় অংশের সংবাদমাধ্যম ফুটবলারদের অসুস্থ করে ফেলছে। এটা এমন একটি পেশা, যা সবচেয়ে বেশি পরিচিত, আবার সবচেয়ে বেশি আক্রমণেরও শিকার। তাই কী প্রকাশ করা হচ্ছে, সে বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই যা প্রকাশ করা হয়, তা সত্য নয়। এতে খেলোয়াড়, তাদের পরিবার, ভক্ত এবং ক্যারিয়ার—সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু অনুরোধ করব, বানানো বা যাচাই না করা তথ্য প্রকাশের আগে আরও সতর্ক থাকুন। কারণ এভাবে চলতে থাকলে অনেক ফুটবলার মানসিকভাবে ভেঙে পড়বে।’

খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নেইমার বলেন, ‘একজন পেশাদার ফুটবলারের মানসিক শক্তি থাকা প্রয়োজন। আমার নিজের মানসিকতা হয়তো অনেক দৃঢ়, কিন্তু সবার ক্ষেত্রে তা এক নয়। কেউ বেশি আঘাত পায়, কেউ কম। তাই হাতে মাইক্রোফোন থাকলেই যা খুশি বলা ঠিক নয়। পরদিন যদি সেই খবর মিথ্যা প্রমাণিত হয়, তখন আর কেউ সেটি সংশোধনও করে না। এ ধরনের আচরণ একসময় সীমা ছাড়িয়ে যায়।’

সম্প্রতি নেইমারকে ঘিরে প্রকাশিত একাধিক প্রতিবেদনের প্রেক্ষাপটেই তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

খেলা

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা […]

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান।

সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন।

সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছেন না।

বর্তমানে তিনি আশাবাদী যে খুব দ্রুতই (হতে পারে আগামী মাসগুলোতে) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, আদালতে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।

খেলা

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন […]

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৩ আগস্ট ২০২৬, ১৭:২৭

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ফুটবলের নতুন জোয়ার সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার আশা, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ছাত্রসংখ্যা কম হলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা হবে।

এ ছাড়া প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে ভেন্যু কমিটি গঠন এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও অন্যান্য ব্যয়ের জন্য স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।