বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

রেজিস্ট্রেশন না পাওয়া মানে এনসিপি অবৈধ পার্টি : এ কে এম পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন না পাওয়ায় দলটিকে ‘অবৈধ পার্টি’ হিসেবে অভিহিত করেছেন মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক এ কে এম পাটোয়ারী। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। পাটোয়ারী বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো নির্বাচন কমিশনের অনুমোদনই পায়নি। তারা এখনো কোয়ালিফাই করতে পারেনি। নির্বাচন কমিশনের দেওয়া […]

রেজিস্ট্রেশন না পাওয়া মানে এনসিপি অবৈধ পার্টি : এ কে এম পাটোয়ারী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ জুলাই ২০২৫, ২৩:১৩

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন না পাওয়ায় দলটিকে ‘অবৈধ পার্টি’ হিসেবে অভিহিত করেছেন মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক এ কে এম পাটোয়ারী। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

পাটোয়ারী বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো নির্বাচন কমিশনের অনুমোদনই পায়নি। তারা এখনো কোয়ালিফাই করতে পারেনি। নির্বাচন কমিশনের দেওয়া শর্ত—প্রতিটি জেলায় অফিস, নির্ধারিত সংখ্যক সদস্যের স্বাক্ষর—কোনোটিই পূরণ করতে পারেনি এনসিপি।”

তিনি আরও বলেন, “রেজিস্ট্রেশন না থাকায় আইনের দৃষ্টিতে এনসিপি একটি অবৈধ রাজনৈতিক দল। নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ কিংবা রাজনৈতিক বৈধতা দাবি করার আগে রেজিস্ট্রেশন পাওয়াটা অপরিহার্য।”

গোপালগঞ্জের মতো স্পর্শকাতর এলাকায় এনসিপির রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ওখানকার মানুষের আবেগ-অনুভূতির বিষয় আছে। এনসিপি অন্য জেলায় মিটিং করুক, তাতে সমস্যা নেই। কিন্তু গোপালগঞ্জে মিটিং করে উল্টো সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করছে।”

এ মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে এনসিপির বৈধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এনসিপির পক্ষ থেকে এখনও এ কে এম পাটোয়ারীর বক্তব্যের আনুষ্ঠানিক কোনো জবাব দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল মনে করছে, আসন্ন রাজনৈতিক পরিবেশে এনসিপির অবস্থান আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

বিশ্লেষকরা বলছেন, রেজিস্ট্রেশন ছাড়া কোনো রাজনৈতিক দল আইনি কাঠামোর মধ্যে পড়ে না, ফলে তাদের কর্মসূচি বা দাবি আদায়ের প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।