বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি জোরালো বার্তা দিয়েছেন বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ।”
সাম্প্রতিক সময়ের গোপালগঞ্জভিত্তিক সহিংসতা, বিশেষ করে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা, প্রাণহানি ও কারফিউ পরিস্থিতি। বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জকে কেন্দ্র করে একটি একচ্ছত্র আধিপত্যমূলক রাজনীতি গড়ে উঠেছে, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।
“গোপালগঞ্জ নামের এই প্রতীকী আধিপত্য থাকবে না। বাংলাদেশ হবে একটি জনগণের রাষ্ট্র, যেখানে কোনো বিশেষ জেলার নামে রাজনীতি চলবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “গণআন্দোলন একটি জায়গা নয়, এটি একটি চেতনা। গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশ জেগে উঠেছে।”
পিনাকীর এই বক্তব্য অনেকের কাছে দেশের রাজনীতির একটি দিক পরিবর্তনের আহ্বান হিসেবে প্রতিধ্বনিত হয়েছে। একই সঙ্গে এটি গোপালগঞ্জ-নির্ভর রাষ্ট্রক্ষমতার একটি প্রতিবাদী প্রতিচ্ছবিও বটে।
