শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আল্লাহর রহমতে ৪ আগস্ট ছাত্রদলের নেতৃত্বে যাত্রাবাড়ী দখলমুক্ত করেছি : রাকিব

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ৪ আগস্ট আমি ছিলাম যাত্রাবাড়ীর দায়িত্বে। আল্লাহর রহমত ও ছাত্রদলের নেতৃত্বে সেদিন যাত্রাবাড়ী আওয়ামী সন্ত্রাসীমুক্ত করেছি। আর শাহবাগের দায়িত্বে ছিলেন আমাদের সাধারণ সম্পাদক ও যুবদলের নেতাকর্মীরা। তাদের আন্দোলনেই সেখানে সফল হয়েছি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ৩ আগস্ট নিজে শহীদ মিনারে উপস্থিত ছিলেন জানিয়ে রাকিবুল […]

আল্লাহর রহমতে ৪ আগস্ট ছাত্রদলের নেতৃত্বে যাত্রাবাড়ী দখলমুক্ত করেছি : রাকিব

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ জুলাই ২০২৫, ১৬:৪০

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ৪ আগস্ট আমি ছিলাম যাত্রাবাড়ীর দায়িত্বে। আল্লাহর রহমত ও ছাত্রদলের নেতৃত্বে সেদিন যাত্রাবাড়ী আওয়ামী সন্ত্রাসীমুক্ত করেছি। আর শাহবাগের দায়িত্বে ছিলেন আমাদের সাধারণ সম্পাদক ও যুবদলের নেতাকর্মীরা। তাদের আন্দোলনেই সেখানে সফল হয়েছি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

৩ আগস্ট নিজে শহীদ মিনারে উপস্থিত ছিলেন জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। একত্রিতভাবেও ছিলেন, বিচ্ছিন্নভাবেও ছিলেন।

তিনি আরও বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ নিলাম। তিনি বললেন, আমি আগেই বলেছি, যে যেভাবে পারবে ঢাকায় প্রবেশ করবে। তার আগেই আমরা সারা দেশের ছাত্রদল নেতাকর্মীদের রাজধানীর ভেতরে যার আত্মীয়-স্বজন যেখানে আছেন, সেখানে অবস্থান নিতে বলি।

ছাত্রদল সভাপতি বলেন, ৪ আগস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন, এটাই শেষ সুযোগ, তোমরা সাড়ে ১৫ বছর লড়াই সংগ্রাম করেছেন।

তিনি বলেন, আরেকটা কথা সেদিন শুধু ছাত্রদল না, যুবদল ও স্বেচ্ছাসেবকদলকেও একই পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেছেন, তোমাদেরকে যেভাবেই হোক রামপুরা, যাত্রাবাড়ী, শাহবাগ, মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরায়- এই জোনগুলোতে সফল হতেই হবে।

তোমরা কিভাবে ভাগ করে নিবা নাও। আমরা ছাত্রদল বিভিন্ন জোনে ভাগ করে নিয়েছি, স্বেচ্ছাসেবক দল ও যুবদল ভাগ করে নিয়েছে, আর যুবদল তো আছেই, কৃষকদল, শ্রমিক দল ছিল। আমাদের তিন দলের সঙ্গে কথা বলেছেন, বাকিটা তিনি ওইদিক দিয়ে একাই কথা বলেছেন।

সে সময়ের কথা স্মরণ করে রাকিব বলেন, আমরা আমাদের সব ইউনিটকে বললাম, তোমরা যে যেখানে আছ, সেখান থেকেই লাঠিসোঁটা নিয়ে যাবা, কারণ ছাত্রলীগ তো খালি হাতে আসবে না। আর এটাই তাদের শেষ লড়াই। আমরা তো সেদিন বুঝতে পারছিলাম আওয়ামী লীগের শেষ, এরা মরণ কামড় দেবে। আমরা সেদিন সকালে দনিয়া কলেজ, বর্ণমালা স্কুলের সামনে গিয়ে একত্রিত হই।

আমরা সেখানে বসি, ১২টার সময় আমরা সিদ্ধান্ত নেই যে, আমাদের এখন যাত্রাবাড়ী মোড়টা নিতে হবে। যদি না নেই তাহলে হবে না। বিচ্ছিন্নভাবে তো নেওয়া যায় না, সাংগঠনিকভাবে আমরা পরস্পরকে চিনি, যেন ছাত্রলীগ যদি গুলি করে আমরা যেন পেছনে না যাই। যেহেতু ওইখানকার এমপি সজল, ছাত্রলীগ এরা নাকি যাত্রাবাড়ী মোড়ে অবস্থান করছে ১২টায়।

ছাত্রদলের এই কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা ভাবলাম যে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমরা দেখলাম যে যখন হাজারের ওপরে নেতাকর্মীরা মাঠে আসছে তখন আমরা মিছিল শুরু করি দনিয়া কলেজের সামনে থেকে। এই মিছিল নিয়ে আমরা একাধারে যাত্রা শুরু করি, যখন পূবালী মাছ ভাণ্ডার পার হই তখন ওরা আমাদের ওপর গুলি করে।

আমাদের শারীরিক স্প্রিট এতো বেশি ছিল যে, কেউ কাউকেই মানার মতো অবস্থায় ছিল না। আমরা পিছু হটব না। পরবর্তীতে আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই দখলমুক্ত করতে।

তিনি বলেন, এরমধ্যে সবাই দৌড়ে পালিয়ে কেউ থানায় ঢুকছে কেউ ধোলাইপাড়ে চলে গেছে, এভাবে আমরা করেছি। এরপরে এক থেকে দেড় ঘণ্টা পরে আমরা ধোলাইপাড়ে গিয়েছি। ছাত্রদলের নেতৃত্বে ধোলাইপাড় দখলমুক্ত হয়েছে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, এরপর মিছিল নিয়ে আমরা জুরাইন গিয়েছি। জুরাইনে আগে থেকেই মাদরাসা শিক্ষার্থীরা ছিল। ওরা ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে লড়াই করতেছিল। জুরাইন আমাদের দখলে ছিল। মাদরাসা শিক্ষার্থীদের দখলে ছিল।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫