সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বাংলাদেশে হিংসার রাজনীতি কোনদিনও টিকে না: জয়নুল আবদিন ফারুক

আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ   বিএনপির  চেয়ারপার্সন এর  উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ (নোয়াখালী)-২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনের সাবেক সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক বলেছেন বাংলাদেশে হিংসার রাজনীতি কোনদিনও টিকে না অতীত  আজ কথা বলে।  বলতো আমার বাবার দেশ, বলতো আমার বাবার সম্পদ। চিৎকার দিয়া বলতো এই দেশ স্বাধীন করেছি […]

প্রতিনিধি ডেস্ক

০৮ মে ২০২৫, ২১:১৮

আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ  

বিএনপির  চেয়ারপার্সন এর  উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ (নোয়াখালী)-২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনের সাবেক সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক বলেছেন বাংলাদেশে হিংসার রাজনীতি কোনদিনও টিকে না অতীত  আজ কথা বলে। 

বলতো আমার বাবার দেশ, বলতো আমার বাবার সম্পদ। চিৎকার দিয়া বলতো এই দেশ স্বাধীন করেছি আমি আমার বাবা।  কিন্তু আল্লাহ পাক একজন আছেন প্রিয় ভাইয়েরা এই কথাটা বললাম।

বৃহস্পতিবার ( ০৮-মে )  বিকালে নোয়াখালী সেনবাগ উপজেলার ছিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে  অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুল হুদা দুলালের শোক সভায় অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি  মামুনুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে 

সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেন জয়নুল আবেদীন ফারুক। এসময় তিনি আরো বলেন “পাঁচ হাজার আমার দলের নেতা কর্মী  প্রাণ হারিয়েছে ১৬ বছরে।  জুলাই আগস্ট বিপ্লবে হাজার ছাত্র আজকে আমাদের জীবন থেকে চলে গেলো।

একটি মাত্র কারণ তার অহংকার, আমার বাবার দেশ আমি স্বাধন করেছি এখানে কেউ আর রাজনীতি করতে পারবেন না। তাই শামসুল হুদা দুলালের মতো কর্মী তৈরি করেছেন যারা সেই যুবদলের কথাই বলেছিলাম, সেই শামসুল হুদা দুলাল যদি আজকে ৯ মাস ৮ মাস টিকেছিল আল্লাহ রেখেছে।

অনেক স্বপ্ন ছিল খালেদা জিয়া তারেক রহমান একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা সরকার গঠন করবে। সেই দুলাল দেখে যাবে,  সেই দুলাল মানিকপুর সহ ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের মানুষের সেবা করবে ইউনিয়ন পরিষদের সেবা করবে,  ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেবে।

সেই আল্লাহ পাক তাকে সেই সুযোগ টুকু থেকে বঞ্চিত করেছে সেজন্যই তো আজের দোয়ার আয়োজন। “

এসময় ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লা আল মামুন, 

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটন,  পৌর  বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি সেনবাগ পৌর বিএনপি নেতা নুরুন নবী বাচ্চু সেনবাগ পৌর বিএনপি নেতা শহিদুল্লা শহিদ, সেনবাগ পৌরবিএনপি নেতা ফারুক বাবুল,

সাবেক  উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা মহিলা নেত্রী শাহিন আক্তার কানান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিন, উপজেলা যুবকদের আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাধন,

৫নং অর্জনতরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  হারুনুর রশিদ হারুন, যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মানিক, ১নং যুব দলের সভাপতি  আবুল খায়ের, ২নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি  সেলিম চৌধুরী,

৬নং কাবিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি  মোস্তাফিজুর রহমান, ৭ নং মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি  জাফর উল্যাহ খান,  ৮নং বিজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের কোম্পানি।

প্রসঙ্গত ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম সামছুল হুদা দুলালের বড় ছেলের ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে এগিয়ে এসেছে সৈয়দ হারুন ফাউন্ডেফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে আহ্বায়ক মোঃ জাবের ঘোষণা দিয়েছেন ,

আগামী সাত বছরের জন্য প্রয়াত যুবদল নেতা শামসুল হুদা দুলালের   বড় ছেলের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় ফাউন্ডেশন বহন করবে। এই সহায়তার আওতায় যেসব খাতে মোট ১ লক্ষ টাকা ব্যয় করা হবে  ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হয়।

বই, খাতা, কলম, স্কুল ড্রেস, স্কুলের মাসিক বেতন, পরীক্ষার ফি স্কুলে যাতায়াতের ভাড়া কোচিং ফি এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ । এই উদ্যোগ নিঃসন্দেহে তাঁর শিক্ষাজীবনে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এমন প্রত্যাশা স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার  মানুষ।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪