“জুলাই আগষ্ট বিপ্লবের সময়ে যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে, আহত করেছে, কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করবো।” বলে নিজের ফেসবুক পেজে হুশিয়ারি দিয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
তিনি আরও লিখেন, “আরো নতুন নতুন খবর আসবে। জাল ছোট হয়ে আসছে সবার। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীকে আহবান জানাই আপনাদের বাহিনীর পার্পিট্রেটরকে বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবানী করে। তাহলে আরো বড় বিপদে পড়বেন।
কারা কারা বাচানোর চেষ্টা করছে আমরা সেটা খেয়াল রাখছি। আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা আমাদের কাজ করতে সক্ষম। মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক করেছে মুগ্ধর মেরিন ইঞ্জিনিয়ার বড় ভাই। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখিয়ে দেবো। আর আমাদের এক্সপার্টেরা তো আছেই।
গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাইলে পার্পিট্রেটর জয় বাংলা হয়ে যাবে। বিচার হবেই। আদালতে না যেতে চাইলে জনতার আদালতে বিচার হবে।”