“এ সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব না। এত দুর্বল, এত অযোগ্য সরকার এই ভূখণ্ডে আসেনি। সরকার এমন লেজ গোবরে করে ফেলছে এরা এখন পালাতে চায়।” সম্প্রতি এক টকশোতে এমন মন্তব্য করেছেন সাংবাদিক এম এ আজিজ।
তিনি আরো বলেন, ছাত্ররা কোটা আন্দোলন করেছে, বৈষম্য বিলোপ চেয়েছে, কোথাও সংস্কার ছিল না। সংস্কার বিএনপি আগে এনেছে, আওয়ামী লীগ ছাড়া সব দলের সাথে আলোচনা করে ৩১ দফা করেছে।
এই সরকার প্রথম দিকে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলেছে, আলাদা আলাদা সংস্কার কমিশন করেছে। তারা আন্তরিক হলে ৩১ দফার উপর বেজ করে কয়েকজন এক্সপার্ট নিতো, সব দলকে নিয়ে আলোচনা করতো। তাহলে সংস্কার হত। সব দলের একটা পাবলিক কমিটমেন্ট নেয়া হতো।
এ সময় তিনি বলেন, এনজিও আর কিছু পেশাজীবী মিলে দেশ চালানো যায় না। পলিটিশিয়ানরা মানুষের পালস বুঝে। নিউইয়র্কে সাংবাদিকদের ড. মুহম্মদ ইউনুস বলেছেন, আমরা শিখতেছি, আমরা বুঝতেছি।
উপদেষ্টা প্যানেলে যাদের আমি চিনি তাদের নিয়েছি। উনি তো সব চট্টগ্রামের লোক চিনে, চট্টগ্রামের সব নিছে। অন্য জায়গার কেউ নাই, এটাই তো বৈষম্য। সরকার নিজেই বৈষম্য করছে।