বিএনপি সরকারের এক বছর পূর্ণ হলে অর্থনীতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা—প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতার চিত্র দেখা যাবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বরাবরই আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। দলটি প্রতিটি আন্দোলনের সুবিধা নিতে চায়। জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরেও বিএনপি হীনমন্যতায় ভুগছে।
এনসিপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। অথচ আগে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এরপরই তাদের পুনর্বাসন বা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তোলার বিষয়টি আসতে পারে।
এদিকে, অন্যের দলে গুপ্ত খোঁজার পরিবর্তে বিএনপিকে নিজেদের দলের ভেতর গুপ্তদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতা সারোয়ার তুষার। একই সঙ্গে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপিকে দ্বিতীয়বার একই ভুল না করারও আহ্বান জানান তিনি।