‘এই মাটির সন্তানেরা মুক্ত স্বদেশে ফিরছেন—এটাই জুলাইয়ের অর্জন’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই মাটির সন্তানেরা আবার মুক্ত স্বদেশে ফিরে আসতে পারছেন—এটাই আমাদের জুলাইয়ের অর্জন। ইনকিলাব জিন্দাবাদ।”
তার এই মন্তব্যটি এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে।
এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের পোষা বিড়াল ‘জেবু’।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অ্যাডভোকেট তাজুল ইসলামের এই মন্তব্য জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং নির্বাসিত নেতাদের দেশে ফেরাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।