রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

উপদেষ্টা আসিফ ভুঁইয়ার কুমিল্লাপ্রীতি, নিলেন ২৪০০ কোটি টাকার প্রকল্প

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জেলা কুমিল্লার সড়ক ও গ্রামীণ অবকাঠামো মেরামত–উন্নয়নে ২ হাজার ৪০০ কোটি টাকার একটি একক প্রকল্প প্রক্রিয়াধীন রেখেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ডিপিপি অনুযায়ী, ২০২৫–২০৩০ মেয়াদে বাস্তবায়িত হতে যাওয়া ‘কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে উপদেষ্টার নিজ উপজেলা মুরাদনগরে—৪৫৩ কোটি টাকা; দ্বিতীয় সর্বোচ্চ […]

উপদেষ্টা আসিফ ভুঁইয়ার কুমিল্লাপ্রীতি, নিলেন ২৪০০ কোটি টাকার প্রকল্প

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জেলা কুমিল্লার সড়ক ও গ্রামীণ অবকাঠামো মেরামত–উন্নয়নে ২ হাজার ৪০০ কোটি টাকার একটি একক প্রকল্প প্রক্রিয়াধীন রেখেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

ডিপিপি অনুযায়ী, ২০২৫–২০৩০ মেয়াদে বাস্তবায়িত হতে যাওয়া ‘কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে উপদেষ্টার নিজ উপজেলা মুরাদনগরে—৪৫৩ কোটি টাকা; দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ৩৩৮ কোটি টাকা কুমিল্লার দেবীদ্বারে, যা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এলাকা।

একই পথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের জেলা সাতক্ষীরায় এলজিইডি ২,১৯৮ কোটি টাকার পৃথক প্রকল্প প্রস্তাব করেছে। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, কোনো জেলার জন্য এলজিইডির এমন বড় একক প্রকল্প অতীতে বিরল। কুমিল্লার প্রকল্পটি ব্যয় পুনর্নির্ধারণের পর একনেক অনুমোদনের অপেক্ষায়; সাতক্ষীরার প্রকল্পটি কমিশন থেকে ফেরত গিয়ে মন্ত্রণালয়ে আছে।

সমালোচনার কেন্দ্রবিন্দু ন্যায্য বণ্টন। এলজিইডির হিসাবে কুড়িগ্রামে ৭০ শতাংশ উপজেলা সড়ক ‘পুওর/ব্যাড’ হলেও সেখানে কোনো একক প্রকল্প নেই। কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী জানান, গত অর্থবছরে সড়ক মেরামতে ৮০ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ পেয়েছেন ৪০ কোটি।

জাতীয় বাজেট সংকোচন ও রাজস্ব ঘাটতির সময়ে একাধিক জেলায় ন্যূনতম রক্ষণাবেক্ষণ বরাদ্দই জোগাড় কঠিন—এমন প্রেক্ষাপটে নির্দিষ্ট জেলায় হাজার কোটির বিশেষ প্রকল্প প্রশ্ন তুলছে।

উপদেষ্টা আসিফ মাহমুদের মন্তব্য পাওয়া যায়নি—ই-মেইল, বার্তা ও দপ্তরে যোগাযোগেও সাড়া মেলেনি। তবে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ বলেন, সাতক্ষীরায় বহু বছর বড় প্রকল্প হয়নি; জনগণের ভোগান্তি কমাতেই উদ্যোগ, যদিও ব্যয় এত বেশি হবে তা জানা ছিল না। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, কুমিল্লায় সরকারি বরাদ্দকে ব্যক্তিনির্ভর প্রচারণায় ব্যবহার করা হচ্ছে; উদ্বোধনী আয়োজনে উপদেষ্টার ঘনিষ্ঠদের বক্তব্যে ‘উপহার’–ধরনের ভাষা শোনা যায়। জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা উবায়দুল সিদ্দিকী বলেন, ব্যক্তিগত কৃতিত্ব নয়, ‘বর্তমান সরকারের উন্নয়ন’ বলেই তুলে ধরা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই প্রকল্প দুটিকে ‘স্পষ্ট স্বার্থের সংঘাত ও ক্ষমতার অপব্যবহার’ আখ্যা দিয়ে একনেকে অনুমোদন না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষায়, কর্তৃত্ববাদী আমলে যে প্রবণতা দেখা যেত, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ তার ব্যতিক্রম আশা করে।

এদিকে ডিপিপি বলছে, কুমিল্লা প্রকল্পে সড়ক প্রশস্তকরণ ও পুনর্বাসন, সেতু–কালভার্ট নির্মাণ, ইউনিব্লক দিয়ে গ্রামীণ রাস্তা উন্নয়ন এবং বাজার–গ্রোথ সেন্টার উন্নয়ন হবে—যা কৃষি–অর্থনীতিতে গতি, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার কথা

কিন্তু প্রকৃত অগ্রাধিকার ধার্য ও জেলার ভিত্তিতে সমতা—এই দুই প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে একনেকের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ […]

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে, অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

জাতীয়

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে […]

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৫

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭ ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

এদিকে আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে সোমবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে। যেখানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।