জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নির্বাচন ভবনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে কথা বলে কমিশনকে আজ ফিডব্যাক দিয়েছে ইউএনডিপি। ক্যামেরা, কম্পিউটার, হার্ডওয়্যার দিয়ে ইসিকে সহায়তা করার কথা জানিয়েছেন তারা।
এছাড়াও নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের দক্ষতা বৃদ্ধিতেও প্রশিক্ষণের ব্যবস্থা করবে সংস্থাটি। ক্যামেরা কম্পিউটারসহ সরঞ্জামাদি ও নির্বাচনের সাথে ভোটে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে ইসিকে আহ্বান জানিয়েছে ইউএনডিপি।
এসময় ইসি সচিব আখতার আহমেদিআরো জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি।