সোমবার, ০৬ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

বনানীর সড়ক অবরোধ করলো প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাতকৃত অর্থ পুনরুদ্ধার এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে অবরোধ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। আমাদের দুইটা […]

নিউজ ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭

বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাতকৃত অর্থ পুনরুদ্ধার এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে অবরোধ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। আমাদের দুইটা ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি।

প্রতিমাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন এগুলোতো আমাদের টাকা। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। এ ছাড়া কয়েকজন বোর্ড অব ট্রাস্টের সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে। আমরা এই টাকা পুনরুদ্ধার চাই।

গতকালও শিক্ষার্থীরা বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। তাদের অভিযোগ- বিশ্ববিদ্যালয়টির কয়েকজন বোর্ড অব ট্রাস্টি টাকা আত্মসাৎ করেছেন।

এদিকে শনিবার (২১ ডিসেম্বর) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান বরাবর এ পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের বর্তমান সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আযহারুল ইসলাম গ্রহণ করেন।

 

জাতীয়

মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলেই আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছিনা : শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা তুলে ধরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদরাসা থেকে পাস করা অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে না পারায় ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বুধবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি জানান, প্রায় ৯ হাজার […]

নিউজ ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬, ১৮:০৮

দেশের শিক্ষা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা তুলে ধরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদরাসা থেকে পাস করা অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে না পারায় ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।

বুধবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি জানান, প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক পদ খালি থাকলেও উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না। তার মতে, অনেক শিক্ষার্থী কোরআনের যথাযথ জ্ঞান অর্জন করতে পারছে না এবং কওমি ধারার শিক্ষার্থীদের স্বীকৃত সমমানের ডিগ্রির অভাবও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার এই সমস্যা দীর্ঘদিনের এবং এটি একদিনে তৈরি হয়নি। তিনি শিক্ষা সংস্কারে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর সময়কার শিক্ষা উন্নয়নের কথাও উল্লেখ করেন।

নৈতিক শিক্ষার ঘাটতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। তার মতে, পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর জোর না দিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়।

এই প্রেক্ষাপটে তিনি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন এবং যোগ্য শিক্ষক তৈরি ও নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ অংশ নিতে পারবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিউজ ডেস্ক

০৯ জুন ২০২৬, ১২:৩৬

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় […]

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ জুলাই ২০২৬, ১১:৪২

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ২১ জুন ২০২৬ তারিখে জারি করা আগের ২২ সদস্যের পরিষদ বাতিল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, পরিষদ বছরে অন্তত দুইবার সভা করবে। প্রয়োজন হলে অতিরিক্ত সভা আয়োজন এবং বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার সুযোগও থাকবে।

পরিষদে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ফার্মেসি কাউন্সিল, এফবিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রতিনিধিরাও সদস্য হিসেবে রয়েছেন।

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ সরকারের কাছে জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন, দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন, অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা হালনাগাদ, ঔষধ উৎপাদন, আমদানি ও রপ্তানি-সংক্রান্ত নীতিগত বিষয়ে পরামর্শ দেবে।

পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সুপারিশ প্রদানেও পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।