ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। কাতারে হামাস সদস্যদের ওপর ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে সোমবার দোহায় একটি শীর্ষ সম্মেলনে যোগদানের আগে তিনি এ আহ্বান জানান। খবর এএফপি।
পেজেশকিয়ান বলেন, ইসলামী দেশগুলো চাইলে ইসরায়েলের ভুয়া শাসনব্যবস্থার সঙ্গে তাদের সব সম্পর্ক ছিন্ন করতে পারে এবং ঐক্য ও সংহতি বজায় রাখতে পারে। তিনি জোর দিয়ে বলেন, মুসলিম বিশ্বের সম্মিলিত অবস্থানই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ হতে পারে।
ইরানি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, দোহায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একটি সুস্পষ্ট ও শক্তিশালী সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?