সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

শত্রুর বোকামিপূর্ণ কাজের জন্য তাদেরকে চরম অনুতপ্ত হতে হবে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধে বা গুজবে কান না দেওয়া এবং সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছেন: “ইরানি জাতি এবং দেশের কর্তৃপক্ষ এই অপরাধের মুখে চুপ করে থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে।” ইরনার বরাত দিয়ে জানিয়েছে, যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান […]

শত্রুর বোকামিপূর্ণ কাজের জন্য তাদেরকে চরম অনুতপ্ত হতে হবে: ইরানের প্রেসিডেন্ট

শত্রুর বোকামিপূর্ণ কাজের জন্য তাদেরকে চরম অনুতপ্ত হতে হবে: ইরানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

১৪ জুন ২০২৫, ১০:০৬

ইরানের প্রেসিডেন্ট শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধে বা গুজবে কান না দেওয়া এবং সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছেন: “ইরানি জাতি এবং দেশের কর্তৃপক্ষ এই অপরাধের মুখে চুপ করে থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে।”

ইরনার বরাত দিয়ে জানিয়েছে, যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সকালে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছেন যে ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে। তিনি বলেছেন: “আজ, আগের চেয়েও আরো বেশি, ইরানি জাতির মধ্যে ঐক্য ও সংহতির প্রয়োজন রয়েছে এবং আমরা আল্লাহর সাহায্যে দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, বিজ্ঞচিত এবং শক্তিশালী জবাব দেব।”

জনগণকে উদ্দেশ্য করে ইরানের প্রেসিডেন্টের দেয়া বার্তা এখানে তুলে ধরা হলো:

ইরানের প্রিয় ও জ্ঞানী জাতিকে শুভেচ্ছা।

গত রাতে, আমরা তেহরান এবং দেশের অন্যান্য শহরগুলোর ওপর ইসরাইলের নৃশংস আগ্রাসন প্রত্যক্ষ করেছি, যার ফলে বেশ কয়েকজন শিশু ও মহিলা, একদল নিরীহ নাগরিক, সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছেন। সমস্ত আন্তর্জাতিক আইন পরিপন্থী এই জঘন্য কাজ অবৈধ ইসরাইলের সহিংসকামী আচরণের প্রমাণ যারা দখল, ধর্ষণ এবং শিশুহত্যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।

ইরান যে দীর্ঘ বহু বছর ধরে ইসরাইলি আগ্রাসন ও অপরাধী কর্মকাণ্ডের কথা বলে আসছে গতরাতের আগ্রাসন ইরানের ওই দাবিরই প্রমাণ। অবশ্যই, ইরানি জাতি এবং দেশটির কর্মকর্তারা এই আগ্রাসনের মুখে চুপ থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে।

যেমনটি আমাদের মহান ইমাম বলেছেন, যখনই একজন কমান্ডারের শক্তিশালী হাত থেকে একটি পতাকা পড়ে যায়, তখনই অন্য একজন কমান্ডার তা তুলে নিয়ে মাঠে নেমে পড়ে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, যেমনটি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি শান্তির লক্ষ্যে দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছে, তেমনি আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও পদক্ষেপ নেবে।

আমি এখানে ইরানের মহান ও উদ্যোগী জাতির প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা তাদের ঐক্য, সংহতি ও সহানুভূতি বজায় রাখবে, শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ তথা গুজবে এবং মিথ্যা সংবাদে কান না দিক এবং সরকারের পাশে থাকুক এবং তাদের উপর আস্থা রাখুক, যাতে দেশটি যতটা সম্ভব শক্তিশালীভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে। আমি জনগণকে আশ্বস্ত করছি যে ইরান সরকার তার সমস্ত শক্তি দিয়ে প্রিয় জাতির কল্যাণে কাজ করে যাবে এবং জনজীবনের বর্তমান ধারায় কোনও ব্যাঘাত ঘটবে না।

আজ, আগের যেকোনো সময়ের চেয়েও বেশি, ইরানি জাতির ঐক্য, বিশ্বাস ও সংহতির প্রয়োজন। আল্লাহর সাহায্যে, দৃঢ় চেতনাকে ধারণ করে দখলদার ইসরাইলের বিরুদ্ধে কঠোর, বিজ্ঞচিত এবং জোরালো জবাব দেয়া হবে। সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা এবং নেতৃত্বে, ইরানের জনগণ এই কঠিন পরিস্থিতি থেকে গর্ব এবং মর্যাদার সাথে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।

আজ ভোরে; শুক্রবার, ১৩ জুন, তেহরানসহ দেশের বেশ কয়েকটি শহরে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক শহীদ হন।

এদিকে, ইহুদিবাদী ইসরাইলের এই হামলার পর, মহান ইরানি জাতিকে উদ্দেশ্য করে এক বার্তায় বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন: ইসরাইলকে অবশ্যই কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহর ইচ্ছায়, সশস্ত্র বাহিনীর শক্তিশালী হাত থেকে তারা মুক্ত হতে পারবে না।

সূত্র: পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬