ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে তেহরানের আকাশে ব্যাপক ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা।
সংস্থাটির প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, জানাজার দিন তেহরানের মেহরাবাদ বিমানবন্দর শুক্রবার সকাল থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে কূটনৈতিক ও বিশেষ রাজনৈতিক ফ্লাইট এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
তিনি আরও বলেন, ওই দিন ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সাধারণ যাত্রীদের জন্য খোলা থাকলেও পরবর্তী সময়ে নিরাপত্তাজনিত কারণে তেহরানের আকাশ পুরোপুরি ফ্লাইটশূন্য থাকবে এবং সোমবার কোনো বাণিজ্যিক বা সাধারণ ফ্লাইট পরিচালিত হবে না।
সংস্থার তথ্যমতে, আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই সময়ে ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?