ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি দাবি করেছেন, দুই দেশ চুক্তির খসড়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে এবং বর্তমানে সেটি চূড়ান্ত করার কাজ চলছে।
শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, “পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতার মধ্যেই একটি পক্ষ শান্তি প্রক্রিয়া নস্যাৎ করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে সম্পূর্ণ অবগত। এসব অপচেষ্টা উপেক্ষা করে বলতে চাই, একটি চূড়ান্ত ও সর্বসম্মত খসড়া প্রস্তুত হয়েছে। এখন পরবর্তী ধাপগুলো চূড়ান্ত করতে উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে পাকিস্তান। শান্তি প্রতিষ্ঠার এত কাছাকাছি আমরা আগে কখনো পৌঁছাইনি।”
পর্যবেক্ষকদের ধারণা, শেহবাজ শরিফ তার বক্তব্যে পরোক্ষভাবে ইসরায়েলের কথাই উল্লেখ করেছেন। কারণ, ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রসর হলেও ইসরায়েল ইতোমধ্যে জানিয়েছে যে তারা এ ধরনের কোনো চুক্তির অংশ হবে না এবং লেবাননে তাদের সামরিক অভিযানও অব্যাহত থাকবে।
অন্যদিকে, ইরান স্পষ্ট করে জানিয়েছে, কোনো সমঝোতা বা চুক্তি হলে তা সংশ্লিষ্ট সব ফ্রন্টে কার্যকর হতে হবে। আংশিক বা সীমিত বাস্তবায়ন তারা গ্রহণ করবে না।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?