বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ স্বেচ্ছায় দেশ ছাড়তে নির্দেশ দিয়েছেন অমিত শাহ

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ স্বেচ্ছায় দেশ ছাড়তে নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, পশ্চিমবঙ্গে ‘অবৈধভাবে’ আসা তথাকথিত বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য ১১টি জায়গায় হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে তাদের রেখে পুশব্যাকের প্রক্রিয়া চলছে। সরকারি তথ্য অনুযায়ী, এই আটক কেন্দ্রগুলোতে মোট ৩৮৬ জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনার বসিরহাটে সংখ্যাটা সবচেয়ে বেশি। […]

নিউজ ডেস্ক

৩০ মে ২০২৬, ১৬:৪৬

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ স্বেচ্ছায় দেশ ছাড়তে নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গেছে, পশ্চিমবঙ্গে ‘অবৈধভাবে’ আসা তথাকথিত বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য ১১টি জায়গায় হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে তাদের রেখে পুশব্যাকের প্রক্রিয়া চলছে।

সরকারি তথ্য অনুযায়ী, এই আটক কেন্দ্রগুলোতে মোট ৩৮৬ জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনার বসিরহাটে সংখ্যাটা সবচেয়ে বেশি। সেখানে আটক হয়েছেন ৩৩৫ জন। বসিরহাটে মোট তিনটি শিবির খোলা হয়েছে। বাকি জায়গাগুলোতে একটি করে শিবির তৈরি হয়েছে।

রাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, দক্ষিণবঙ্গের বারুইপুর, সুন্দরবন, বসিরহাট, বনগাঁ, বারাসত, মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও কৃষ্ণনগরে এই হোল্ডিং সেন্টারগুলো তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মালদা, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলায়ও আটক শিবির খোলা হয়েছে।

পরিসংখ্যান বলছে, মুর্শিদাবাদে ১৯ জন আটক রয়েছেন। এছাড়া দক্ষিণ দিনাজপুরে আটজন, বারুইপুরে পাঁচজন, বারাসতে তিনজন, কোচবিহারে দুজন, জঙ্গিপুরে দুজন, কৃষ্ণনগরে একজন, বনগাঁওয়ে একজন, সুন্দরবনে একজন এবং মালদায় নয়জন আটক রয়েছেন। শুধু বসিরহাটে আটক ৩৩৫ জনের মধ্যে পুরুষ ১৪৮ জন, নারী ৯৯ জন এবং শিশু ৮৮ জন।

এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটে তিন দিনের সফরে গিয়ে তিনি বাংলার পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেন।

অমিত শাহ দাবি করেন, মাত্র কয়েক দিনের মধ্যেই বাংলার ছবি বদলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর থেকেই পরিবর্তনের ছবি চোখে পড়ছে। আগে প্রতিদিন ৫ থেকে ১০ হাজার অনুপ্রবেশকারী প্রবেশ করত, আর এখন প্রতিদিন ৫ থেকে ১০ হাজার মানুষ ফিরে যেতে শুরু করেছে।

তিনি স্পষ্ট করে জানান, অবৈধভাবে বসবাসকারী ‘বাংলাদেশিরা’ স্বেচ্ছায় দেশ ছাড়লে পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। কোনো মামলাও ফাইল করা হবে না। বরং বিনা বাধায় সীমান্ত পার হতে সব রকম সাহায্য করবে বাংলার নতুন বিজেপি সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ অভিযোগ করে বলেন, আগের সরকার নির্বাচনের স্বার্থে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। কিন্তু সাম্প্রতিক পশ্চিমবঙ্গ নির্বাচনে রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছেন তারা এনআরসির পাশেই আছেন।

অমিত শাহ আরো বলেন, দেশে অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয়। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার এটা প্রতিষ্ঠা করেছে যে, দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু দেশের নাগরিকদের। অনুপ্রবেশকারী বহিরাগতদের হাতে সেই অধিকার থাকতে পারে না।

তিনি আশা প্রকাশ করেন, শনাক্তকরণ অভিযান শুরু হওয়ার আগেই অনুপ্রবেশকারীরা নিজেদের উদ্যোগে বাংলাদেশে ফিরে যাবেন।

এদিকে অনুপ্রবেশ নিয়ে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বর্তমানে প্রশাসনের নির্দেশে হোল্ডিং সেন্টারে থাকা মানুষের বিডিও অফিস থেকে খাবার দেওয়া হচ্ছে। কিন্তু দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, এই ব্যবস্থা বেশি দিন চলবে না।

তিনি কড়া ভাষায় বলেন, না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে সব। সরকার এর কোনো দায় নেবে না। তাই ভালোয় ভালোয় চলে যাওয়াই উচিত।

তার সাফ কথা, সরকার যখন ব্যবস্থা নেবে, তখন কোনো দিকে তাকাবে না। সরকার কেন ওদের খাওয়াবে? প্রথমে ডিম-মাছ-ভাত হবে, তারপর ডিম বাদ যাবে। এরপর শাক-ভাত হবে, তারপর শাকও বাদ যাবে, শুধু ভাত হবে। শেষে ভাতও বাদ যাবে, জুটবে ডান্ডা।

লাখ লাখ লোককে খাওয়ানোর দায়িত্ব তাদের সরকারের নয় বলে স্পষ্ট জানান দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, পাকিস্তান থেকে যদি ৬ লাখের বেশি আফগানিস্তানি ফিরে যেতে পারে, তাহলে এরাও পারবে। পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরা মানে এক মুসলিম দেশ থেকে আরেক মুসলিম দেশে ফেরা। এখানে বাংলাদেশিরা সম্পূর্ণ অবৈধভাবে ঢুকেছেন। তাই হয় তাদের সারাজীবন জেলে থাকতে হবে, নয়তো ওখানেই মারা যেতে হবে। তার চেয়ে নিজেদের দেশে ফেরত যাওয়াই তাদের জন্য সবচেয়ে ভালো।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৭

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৭

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৭