বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইরানিদের জন্য গয়না-বাসনপত্রের মতো সাহায্য তুলছে ভারতীয়রা

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানের নাগরিকদের জন্য ভারত থেকে কেউ পাঠাচ্ছেন গয়না, কেউ দিচ্ছেন জমানো অর্থ। আবার ভারত সরকারও পাঠাচ্ছে ওষুধ আর ত্রাণসামগ্রী। ইরানের নাগরিকদের সাহায্য করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস। একদিকে যেমন তেহরানে ওষুধ এবং ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত সরকার, তেমনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক সাহায্য করেছেন সাধারাণ […]

ইরানিদের জন্য গয়না-বাসনপত্রের মতো সাহায্য তুলছে ভারতীয়রা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ১০:৫৪

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানের নাগরিকদের জন্য ভারত থেকে কেউ পাঠাচ্ছেন গয়না, কেউ দিচ্ছেন জমানো অর্থ। আবার ভারত সরকারও পাঠাচ্ছে ওষুধ আর ত্রাণসামগ্রী। ইরানের নাগরিকদের সাহায্য করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস।

একদিকে যেমন তেহরানে ওষুধ এবং ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত সরকার, তেমনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক সাহায্য করেছেন সাধারাণ মানুষ। জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ জমানো টাকা পাঠিয়েছেন কেউ নিজের গয়না, কেউবা ঐতিহ্যবাহী বাসনপত্র দান করেছেন।

দিল্লিতে অবস্থিত দূতাবাসের তরফে জানানো হয়েছে, তারা আপ্লুত। আসন্ন দিনগুলোতেও যাতে আর্থিক অনুদান এবং মানবিক সহায়তা যাতে পাঠানো হয় সে জন্য ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত দেওয়া হয়েছিল। জানানো হয়, কেউ চাইলে দূতাবাসে গিয়ে নগদ আর্থিক অনুদান দিতে পারেন।

এদিকে, গত সোমবার ইরানের মাশহাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় মাহান এয়ার (ইরান এয়ারলাইন্স)-এর একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। ইরানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ মানবিক সহায়তা বহন করছিল ওই বিমান।

ভারত থেকেও ওষুধ ও ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার কথা ছিল ওই বিমানের। যুক্তরাষ্ট্র এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা শুরু করার পর বিশ্বের শক্তিশালী দেশগুলো কারও না কারও পক্ষ নিয়েছে। কিন্তু ভারত এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই অঞ্চলে ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখতে বলেছে। পাশাপাশি সংঘাতের আবহে থাকা সমস্ত দেশকে ‘সংযম’ দেখানোর কথাও বলেছে।

চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের নাগরিকদের কথা ভেবে ভারতীয়দের অনেকে এগিয়ে এসেছেন বলে জানিয়েছে দিল্লির ইরানি দূতাবাস।

ইরানের মিনাবে অবস্থিত এক স্কুলে হামলার পর অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। সেই সময় একটি মাটির ভাঁড় ও ফুলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দিল্লির দূতাবাসের তরফে জানানো হয় এক শিশু নিজের জমানো অর্থ দান করেছে।

পাশাপাশি কাশ্মীর, কেরালা, উত্তর প্রদেশসহ বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক সাহায্য এবং মানবিক সহায়তা পাঠানো হয়েছে বলেও খবর এসেছে।

কাশ্মীরের বদগাম, বারামুল্লাসহ একাধিক জেলায় ঈদ-উল ফিতর উদযাপনের পর, শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকরা সাম্প্রতিক সামরিক হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছেন। শুধু অর্থই নয়, সোনা-রুপার গয়না, গবাদি পশু এবং ঐতিহ্যবাহী তামার সামগ্রীও দান করেছেন অনেকে।

ইংরেজি সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মীরাটের তিন ভাই ইরানে হামলায় নিহত শিশুদের পরিবারকে সহায়তার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের একটি জমি দান করেছেন। ওই জমি নিলাম করার পর সংগ্রহ করা অর্থ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তুলে দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমকে তারা জানান।

ভারতীয়দের এই সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেছে দিল্লস্থিত ইরানি দূতাবাস। আর্থিক অনুদানের জন্য ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিতও দেওয়া হয়।

সাম্প্রতিক এক পোস্টে জানানো হয় প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান গ্রহণ করা সম্ভব হচ্ছে না। পরিবর্তে সরাসরি দূতাবাসে নগদে অনুদান দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইন ট্রান্সফারের সমস্যা সমাধানের জন্য কাজ চলছে।

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর শোক প্রকাশ করতে দিল্লি, জম্মু ও কাশ্মীরের কিছু অংশসহ ভারতের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছিলেন অনেকে। বিবিসি

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১