ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেছেন, ইরান যুদ্ধ ট্রাম্পের ‘সবচেয়ে বড় ভুল হিসাব’। দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। যুদ্ধ শুরু হওয়ার আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছিলেন তিনি। এই ‘অবৈধ যুদ্ধ’ শেষ করতে মার্কিন মিত্রদের হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন আলবুসাইদি।
ওমানসহ উপসাগরীয় দেশগুলো কয়েক দশক ধরে সম্ভাব্য ইরানি হামলা মোকাবিলায় মার্কিন অস্ত্র কিনেছে এবং নিজ দেশে মার্কিন ঘাঁটি স্থাপন করেছে। আলবুসাইদি লিখেছেন, এই দেশগুলো যে আপেক্ষিক শান্তি ও সমৃদ্ধি ভোগ করছিল, তা এখন হুমকির মুখে। কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ হারিয়েছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য প্রশ্নটি সহজ। এই অনাকাঙ্ক্ষিত সংঘাত থেকে এই পরাশক্তিকে মুক্ত করতে আমরা কী করতে পারি? প্রথমত, যুক্তরাষ্ট্রের মিত্রদের সত্য বলার দায়িত্ব রয়েছে। এই যুদ্ধে এমন দুটি পক্ষ রয়েছে, যাদের এতে কোনো লাভ নেই। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের স্বার্থেই এই সংঘাত যত দ্রুত সম্ভব অবসান হওয়া প্রয়োজন।’
তিনি আরো বলেন, সম্ভবত ইসরাইল যুক্তরাষ্ট্রকে ‘প্ররোচিত’ করেছে যে এই যুদ্ধে সহজেই জয় পাওয়া যাবে। কিন্তু ইসরাইলের লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে সেখানে সেনা নামাতে হবে এবং সেই ধরনের চিরস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে হবে, যা ট্রাম্প শেষ করার অঙ্গীকার করেছিলেন।
সূত্র: সিএনএন
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?