রবিবার, ১৬ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

স্বাস্থ্য অধিদপ্তরের একতরফা নির্দেশনার বিরুদ্ধে গবি প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ

সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) কর্তৃক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের জন্য জারিকৃত সাম্প্রতিক নির্দেশনার একটি বিশেষ ধারার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। উক্ত নির্দেশনার প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা বিষয়টিকে বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেছেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তি তুলে ধরেছেন। গত ৫ জানুয়ারি জারি করা […]

স্বাস্থ্য অধিদপ্তরের একতরফা নির্দেশনার বিরুদ্ধে গবি প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৪ জানুয়ারী ২০২৬, ১৭:৫৬

সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি:

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) কর্তৃক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের জন্য জারিকৃত সাম্প্রতিক নির্দেশনার একটি বিশেষ ধারার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

উক্ত নির্দেশনার প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা বিষয়টিকে বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেছেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তি তুলে ধরেছেন।

গত ৫ জানুয়ারি জারি করা ওই নির্দেশনায় ডায়াগনস্টিক পরীক্ষার রিপোর্টে কেবলমাত্র এমবিবিএস রেজিস্টার্ড চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক করার বিধান অন্তর্ভুক্ত করায় এই প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ বিবৃতিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ডায়াগনস্টিক রিপোর্টে স্বাক্ষর প্রদান কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা রোগ নির্ণয়মূলক সিদ্ধান্ত নয়। এটি মূলত পরীক্ষার পদ্ধতিগত যথার্থতা, মান নিয়ন্ত্রণ, বিশ্লেষণী নির্ভুলতা এবং ফলাফলের দায়ভার গ্রহণের একটি পেশাগত দায়িত্ব।

সেই দায়িত্ব সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত একাডেমিক যোগ্যতা, বিশেষায়িত প্রশিক্ষণ ও ব্যবহারিক অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীদের ওপর ন্যস্ত হওয়াই যুক্তিসংগত বলে তারা মত প্রকাশ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, Clinical Biochemist সহ ল্যাবরেটরি-ভিত্তিক বিভিন্ন বিশেষজ্ঞ যেমন Clinical বা Medical Biochemist, Histopathologist, Hematologist, Microbiologist এবং Clinical Pathologist দীর্ঘমেয়াদি শিক্ষাক্রম ও কাঠামোবদ্ধ প্রশিক্ষণের মাধ্যমে পরীক্ষার প্রি-অ্যানালাইটিক্যাল,

অ্যানালাইটিক্যাল ও পোস্ট-অ্যানালাইটিক্যাল ধাপে দক্ষতা অর্জন করেন। বাংলাদেশের বিদ্যমান প্রাতিষ্ঠানিক চর্চা অনুযায়ী, এসব বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে নিজ নিজ পেশাগত সীমার মধ্যে পরীক্ষার রিপোর্টে স্বাক্ষর দিয়ে আসছেন, যা কার্যকর ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত।

শিক্ষার্থীরা দাবি করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই নীতির স্বীকৃতি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্দেশিকা, আইএসও ১৫১৮৯ এবং অন্যান্য আন্তর্জাতিক ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষার রিপোর্টে স্বাক্ষরের যোগ্যতা নির্ধারণ করা হয় বিষয়ভিত্তিক দক্ষতা, প্রশিক্ষণ ও দায়িত্ববোধের ভিত্তিতে,

কেবলমাত্র মেডিকেল ডিগ্রির ওপর নয়। সে কারণে উক্ত নির্দেশনাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়।

প্রতিবাদ বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এই নির্দেশনা কার্যকর হলে ডায়াগনস্টিক ল্যাবরেটরি ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা সৃষ্টি হবে এবং একই সঙ্গে সংবিধানস্বীকৃত পেশাগত সমতা ও ন্যায়বিচারের নীতির পরিপন্থীভাবে একটি বৃহৎ ও দক্ষ পেশাজীবী শ্রেণিকে প্রান্তিক করে তোলার ঝুঁকি তৈরি হবে। এটি জনস্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মনে করেন।

সবশেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান, বিতর্কিত ধারাটি অবিলম্বে প্রত্যাহার করে বিদ্যমান আইন, আন্তর্জাতিক মানদণ্ড, পেশাগত ন্যায়বিচার ও জনস্বার্থের আলোকে বিষয়টি পুনর্মূল্যায়ন ও পুনর্বিবেচনার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত নীতিনির্ধারণ নিশ্চিত করা হোক।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষাঙ্গন

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা […]

নিউজ ডেস্ক

২৮ জুন ২০২৬, ২২:২০

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হল।

যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রজ্ঞাপনটি আমি হাতে পেয়েছি। আমার এখানে কিছু কাজ বাকি আছে। এগুলো শেষ করে আজকে বা কালকের মধ্যে আমি যবিপ্রবিতে জয়েন করবো। 

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন( আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে শিক্ষকতা শুরু করেন।