আতিকুর রহমান, রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সকাল ৯ টায় ভােট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল চারটায়৷ চারটি যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ে ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স গণনার জন্য নেওয়া হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে৷
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪:৩০ মিনিটে ব্যালট বাক্সের নিরাপত্তায় পুলিশ, সিআরটি,বিজিবি,র্যাব এবং কাউন্টার রেসপন্স টিম (সিআরটি) এর উপস্থিতি লক্ষ করা যায়৷
রাকসু নির্বাচনে মােট ৯ টি একাডেমিক ভবনে ভােট কেন্দ্রের সংখ্যা ছিল ১৭ টি। সেখানে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ভোট গ্রহণ শেষ হয় বিকালে৷ প্রতিটা ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পোলিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে খুব সতর্কভাবে প্রতিটি ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে গণনার জন্য৷
পূর্ব ঘোষণা অনুযায়ী গণমাধ্যমের উপস্থিতিতে ভােট গণণা করা হবে এবং এতে ১৭ ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম৷