আতিকুর রহমান, রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন শুরু হয়েছে আজ। ভোট চলবে ৪ টা পর্যন্ত।
দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরেছে ভোটের উত্তাপ
বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবমুখর আর প্রশাসন নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা।
এবারের নির্বাচনে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে এবং প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
মোট ভোটার ২৮,৯০১ জন ভোটার ৮৬০ জন প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে।
রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৮ জন ।
অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।মোট ভোটারের ৩৯.১% নারী এবং ৬০.৯% পুরুষ।
ভোট গ্রহণকারী ২১২ জন শিক্ষকের মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার এবং অবশিষ্ট শিক্ষকবৃন্দ সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। এছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।