মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

রাকসু নির্বাচন : ছাত্রদল সমর্থিত প্যানেল “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম” ইশতেহার ঘোষণা

আতিকুর রহমান, রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছেন ছাত্রদল সমর্থিত “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম।” রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণা করেন ভিপি (সহ সভাপতি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর, জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন এবং এজিএস […]

প্রতিনিধি ডেস্ক

১২ অক্টোবর ২০২৫, ১৫:০২

আতিকুর রহমান, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছেন ছাত্রদল সমর্থিত “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম।” রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার ঘোষণা করেন ভিপি (সহ সভাপতি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর, জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন এবং এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা। এছাড়া অনুষ্ঠানে প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

ইশতেহারগুলো হলো: ড. শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, সময়মতো ফল প্রকাশ ও সেশনজট নিরসনে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ণ, বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০% গবেষণা খাতে বরাদ্দ এবং গবেষকদের জন্য পর্যাপ্ত ফেলোশিপ চালু করা

,শিক্ষাবৃত্তির সংখ্যা ও পরিমাণ বৃদ্ধি করা, দক্ষতা বৃদ্ধিতে স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা এবং শিক্ষার্থীদের জন্য নিয়মিত জব ফেয়ারের আয়োজন করা, শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন,সেন্ট্রাল লাইব্রেরি ও হলের সেমিনার লাইব্রেরিগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি, শীতাতপ নিয়ন্ত্রণ (AC) ব্যবস্থা উন্নতিকরন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ,

সাইবার বুলিং, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য এবং অন্য যেকোনো প্রকার সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিতকরণ, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা,

ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত মোটরবাইক এবং এ ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা মেরামত এবং সংস্কার, ক্যাম্পাসের অভ্যন্তরের রিকশা ও অন্যান্য যানবাহন রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা এবং রিকশাচালকদের নির্ধারিত পোশাক প্রদান ও ভাড়া নির্ধারণ,

ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন, ২৪ ঘণ্টা অন-ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা করা, রাবি মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি ইউনিটে ২৪ ঘন্টা ডাক্তার ও আধুনিক সেবা নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সেবার জন্য নির্দিষ্ট তহবিলের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রম নিশ্চিতকরণ এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিং-এর ব্যবস্থা করা,

নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, প্রতিটি একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নামাজঘর, পর্যাপ্ত কমনরুম নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম যথাযথ ইকুইপমেন্টসহ উন্মুক্ত করা, প্রতিটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন, নারীদের জন্য মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ, পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ব্রেস্টফিডিং কর্নারের ব্যবস্থা, নারী শিক্ষার্থীদের হল এলাকায় সুপার শপ ও কনফেকশনারি নির্মাণ,

অসচ্ছল শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে প্রশাসনের পক্ষ থেকে বিনা মুনাফায় এককালীন ঋণ প্রদানের প্রস্তাব করা হবে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য হল ও একাডেমিক ভবনে ফ্লোরভিত্তিক ওয়াশরুম নিশ্চিতকরণ এবং একাডেমিক ভবন সমূহে লিফটের ব্যবস্থা করা, ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণ, প্রতিটি হলে সনাতন ধর্মাবলম্বী সহ অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনাকক্ষ নিশ্চিতকরণ,

কেন্দ্রীয় প্যাগোডা নির্মাণের উদ্যোগ গ্রহণ, নিয়মিত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামসহ ক্যাম্পাস অভ্যন্তরীণ সকল গ্যালারির ভাড়া শিক্ষার্থী-বান্ধবকরণ, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকরের উদ্যোগ এবং সকল সাংস্কৃতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনসমূহের বিকাশের জন্য নির্ধারিত রুম বরাদ্দ,

আবাসন সংকট নিরসন, নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন, বিবাহিত রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মাসিক ভর্তুকি নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা, ক্যাম্পাসে মানসম্মত ক্যান্টিন প্রতিষ্ঠা করা, হলগুলোর ডাইনিংয়ে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ খাবারের অভিন্ন মূল্যতালিকা নির্ধারণ ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা,

ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানগুলোর খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ, দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেলস্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা, ক্যাম্পাস বাসের রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা।

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত […]

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র হাতে অনিকার কক্ষে প্রবেশ করে। অনৈতিক উদ্দেশ্যে যুবকটি এগোলে অনিকা সাহসিকতার সাথে বাধা দেন।

এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। অনিকার আত্মরক্ষা ও চিৎকারের মুখে পরিস্থিতি প্রতিকূলে দেখে হামলাকারী যুবক দ্রুত স্থান ত্যাগ করে। ধস্তাধস্তির ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও ক্ষতের দাগ পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী অনিকার দেওয়া বিবরণ ও জবানবন্দির সাথে আটক ব্যক্তির চেহারার কোনো মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, “ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী মূল অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত মূল অপরাধীকে গ্রেফতার এবং মেস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে তারা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।