সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি:
আসন্ন গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন-২০২৫ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রধান রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু রায়হান। এছাড়া সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজ বিজ্ঞান ও সামাজিক কর্ম বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান,
ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশিকুর রহমান এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের সহকারী অধ্যাপক ডা. শারমিন মেহনাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে— প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ, ভোটকেন্দ্র ও সময় নির্ধারণ, নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও সমন্বয় এবং প্রার্থীদের প্রধান নির্বাচন কমিশনারের চাহিদা অনুযায়ী সহযোগিতা প্রদান।
উল্লেখ্য, গকসু নির্বাচন কমিশনের দ্বাদশ সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে।