রবিবার, ১৬ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

আবু সাঈদের বিচার চেয়ে সরব থাকা শিক্ষক মাহমুদুল হক কারাগারে, উত্তাল বেরোবি

বেরোবি প্রতিনিধি, আবু সাঈদের বিচার চেয়ে সরব থাকা সত্ত্বেও গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে পুলিশ আটক করায় উত্তাল রংপুরের বেগম রোকেয়া বিদ্যালয়(বেরোবি)।এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাদের মাঝে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ১৯ জুন (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩ টায় ১০ মাস আগে ছাত্র-জনতার চব্বিশের গণঅভ্যুত্থানের সময় হার্ট অ্যাটাকে মারা যাওয়া ছমেস উদ্দিন (৬৫) হত্যা মামলায় […]

প্রতিনিধি ডেস্ক

২১ জুন ২০২৫, ০২:৩৪

বেরোবি প্রতিনিধি,

আবু সাঈদের বিচার চেয়ে সরব থাকা সত্ত্বেও গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে পুলিশ আটক করায় উত্তাল রংপুরের বেগম রোকেয়া বিদ্যালয়(বেরোবি)।এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাদের মাঝে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

১৯ জুন (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩ টায় ১০ মাস আগে ছাত্র-জনতার চব্বিশের গণঅভ্যুত্থানের সময় হার্ট অ্যাটাকে মারা যাওয়া ছমেস উদ্দিন (৬৫) হত্যা মামলায় শিক্ষক মাহমুদুল হককে তার নিজ বাসগৃহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ১১, ১৭ এবং ১৮ জুলাই ২০২৪, শিক্ষক মাহমুদুল হক কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং আবু সাঈদের হত্যার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩টি পোস্ট করেন। ১১ জুলাই তিনি লিখেন, মহামান্য হাইকোর্টের আংশিক রায় প্রকাশিত হয়েছে। এই রায়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কার করার সুযোগ আছে। কারণ রায়ে বলা হয়েছে:

ক. সরকার কোটা কমাতে বা বাড়াতে পারে।

খ. কোটায় নির্ধারিত পদ পাওয়া না গেলে মেধাক্রম থেকে শুন্যপদ পূরণ করা যাবে।

শিক্ষার্থীদের আন্দোলন দেখে যেটা মনে হয়েছে তারা যৌক্তিক কোটা রাখার পক্ষে বা কোটা সংস্কারের পক্ষে। আর কোটা পাওয়া না গেলে মেধাক্রম থেকে শুন্যপদ পূরণ করার দাবি করছে। সুতরাং সরকার যদি চায় শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করতে পারে উক্ত রায় অনুসারেই।

আমার মনে হয় সরকার সেটা করবে। কিন্তু আপিল বিভাগ যেহেতু মহামান্য হাইকোর্টের উপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সে পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে। স্থিতাবস্থা অর্থ হচ্ছে যে আবস্থায় বিষয়টি আছে সেভাবেই থাকবে। এ অবস্থায় কোন পক্ষেই সিদ্ধান্ত নেওয়া যায় না।

১৭ জুলাই ২০২৪,তিনি লিখেন, পুলিশ হত্যা করেছে সাঈদকে সন্ত্রাসীদের থেকেও ঘৃণ্যভাবে!

পুলিশ গুলি করলো আমার শিক্ষার্থীকে তার ক্যাম্পাসের মাটিতে দাঁড়িয়ে। একেবারে প্রবেশদ্বার ক্যাম্পাসের ভিতর থেকে। পুলিশ এ সাহস কোথা থেকে পেলো? পুলিশ কি ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেখাতে পারবে? অনুমতি কে দিলো? প্রবেশের অনুমতি পেলেই কি শিক্ষার্থীকে গুলি করতে পারে? সাঈদ তো বাইরে থেকে যেতে চেয়েছিল নিজের ক্যাম্পাসে, তার নীড়ে।

নিশ্চয় পুলিশ ফাঁড়িতে আক্রমণ করতে নয়। সে তো বহিরাগত নয়, ক্যাম্পাসটা সাঈদের, পুলিশ বহিরাগত। পুলিশ এতো কাছ থেকে মাত্র কয়েক গজ দূর থেকে টার্গেট করে কীভাবে গুলি চালালো? একটি গুলি নয়, কয়েকটি পরপর। দাঁড়িয়ে আছে সাঈদ আর গুলি চলছে। পুলিশ নির্বিচার গুলি করলো, এটা তো নির্বিচার হত্যাকাণ্ড। পুলিশ হত্যা করেছে সাঈদকে সন্ত্রাসীদের থেকেও ঘৃণ্যভাবে।

কেননা, সাঈদের দুই হাত উঠানো তো শান্তির বার্তা, এভাবে হাত উঠালে সন্ত্রাসীও গুলি বন্ধ করে, অস্ত্র নিচে নামিয়ে নেয়। এটা মেনে নেওয়া যায় না। পুলিশসহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আমি পরাহত, আমি অনুতপ্ত এজন্য যে নিজ হাত দিয়ে ওই বন্দুকের নল চেপে ধরতে পারিনি কারণ আমি ঢাকা থেকে পথিমধ্যে ছিলাম। ক্ষমা করো আমাকে ।

১৮ জুলাই ২০২৪, তিনি আবু সাঈদ হত্যা বিচার চেয়ে লিখেন,পুলিশের তদন্ত মানি না, বিচার বিভাগীয় তদন্ত চাই।কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারকে (প্রশাসন) প্রধান করে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি সাঈদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে এই তদন্ত কমিটি প্রত্যাখান করছি। কারণ পুলিশের অপরাধের তদন্ত করবে পুলিশ এটা সাঈদের রক্তের সঙ্গেও প্রহসন।

সাঈদকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ভিডিও দেখলেই তা পরিষ্কার চিত্র পাওয়া যায়। বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করে পুলিশ সদস্যদের সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ নিজের তদন্ত নিজেই করবে-এটা হতে পারে না।

এ বিষয়ে ২৪ এর ছাত্র আন্দোলনে আবু সাঈদের সহযোদ্ধা শাহরিয়ার সোহাগ বলেন,

আমার শিক্ষক অর্থাৎ মোহা. মাহমুদুল হক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সদস্য, দৈনিক ডেইলি স্টারের একজন প্রবীণ সাংবাদিক, ইউএনবি’র সাবেক সাব-এডিটর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অন্যতম মেধাবী শিক্ষার্থী।

তিনি বলেন,এক প্রহসনমূলক ও হয়রানিমূলক মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ বেলা ৩:৩০ঘটিকায় তাকে গ্রেপ্তার করা হয়। অতঃপর, কাল বিলম্ব না করে তাকে সরাসরি আদালতে নেওয়া হয় এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালত তার জামিন নামঞ্জুর করে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন,এ দিয়ে ৫ই আগস্টের পর ৩য় বারের মতো জুলাই হত্যাকাণ্ডের বিভিন্ন মামলায় তাকে এজাহারভুক্ত করা হলো যেগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। আবু সাঈদ ভাই শহীদ হওয়ার পর তিনিই প্রথম শিক্ষক হিসেবে তিনি এই পুলিশী হত্যাকান্ডের বিচার চান।

এছাড়াও পুলিশের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পুলিশকে না দেওয়ার দাবি তোলেন। এছাড়াও তিনি, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর সকল অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন।

তার দৃষ্টান্ত হলো সাবেক উপাচার্য ড. কলিমুল্লার দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ততকালে বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা আন্দোলনের নেতৃত্বস্থানে তিনি ছিলেন। বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত কন্ঠে প্রতিবাদ করা ও জুলাই গণঅভ্যুত্থানে পুলিশী গণহত্যার বিচার চাওয়াই তার কাল হয়ে দাড়িয়েছে।

শিক্ষার্থী রিনা মুর্মু ফেসবুকে লিখেন,প্রহসনের মামলা,উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতার মাহমুদুল স্যারকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, এ মামলা আসলে ষড়যন্ত্রমূলক। মামলার বিষয়ে কেউ যেন বুঝতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের পাশের তাজহাট থানায় মামলা না করে হাজির হাট থানায় মামলা করা হয়েছে এবং সুপরিকল্পিতভাবে বন্ধের দিন দেখে তাকে আটক করা হয়ছে ।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষাঙ্গন

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা […]

নিউজ ডেস্ক

২৮ জুন ২০২৬, ২২:২০

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হল।

যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রজ্ঞাপনটি আমি হাতে পেয়েছি। আমার এখানে কিছু কাজ বাকি আছে। এগুলো শেষ করে আজকে বা কালকের মধ্যে আমি যবিপ্রবিতে জয়েন করবো। 

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন( আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে শিক্ষকতা শুরু করেন।