মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল গালা ইউনিয়নের ভেড়াকোলা বিলের মধ্যে থেকে এক অজ্ঞাত (৪৫) ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় লাশটি দেখতে শত শত উৎসুক মানুষ ভীড় করছ ।
বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভেরাকোলা গ্রামে বড়বাড়ি নামক স্থানের ডোবায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে শাহজাদপুর থানায় খবর দেয়া হলে উপ-পরিদর্শক ইমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান।
এলাকাবাসি ও থানা পুলিশ জানায়, লাশটি আনুমানিক ৮/১০ দিন পূর্বের হতে পারে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে মাছ ধরার জন্য এখানে এসে মারা গেছেন। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই, পড়নে হলুদ ও সাদা রঙের গেঞ্জি ও লুঙ্গি ছিল।
এই বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মোঃ ইমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পানিতে নেমে লাশটি পর্যবেক্ষণ করে সতর্খকতার সাথে উত্তোলন করা হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত এই ব্যাক্তি মাছ ধরতে এখানে এসেছিল, শরিরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।
এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান বলেন, অজ্ঞাত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হবে, আগামীকাল সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।