কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে একটি সক্রিয় মোবাইল ফোন পাচারচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গর্জনীয়া পুলিশ ফাঁড়ির একটি দল।
সোমবার (৯ ডিসেম্বর, ২০২৫) দুপুরে আনুমানিক ২টা ১০ মিনিটে বড়বিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা সিএনজি যোগে চোরাইপথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে এই মোবাইল ফোনগুলো পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গর্জনীয়া পুলিশ ফাঁড়ির আভিযানিক দল সেখানে দ্রুত অভিযান চালায় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গর্জনীয়া পুলিশ ফাঁড়ি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চোরাইপথে মিয়ানমারে পাচার করে আসছিল।
মো. জুবাইর (২৩): পিতা – জাকের হোসেন, তুলাতলী, দৌছড়ি ইউপি, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
আব্দুর রহিম শাকিল (২১): পিতা – মো. ফজল করিম, তিতার পাড়া, ৩নং ওয়ার্ড।
মো. এরশাদ (২১): পিতা – লাল মিয়া, তিতার পাড়া, ৩নং ওয়ার্ড।
মৃদুল দাশ (২২): পিতা – মৃত অনিল দাশ, দৌছড়ি হিন্দুপাড়া, কচ্ছপিয়া ইউপি, রামু।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।