জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
বেসরকারি এনজিও সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব)–এর পিরোজপুর জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুর গণ উন্নয়ন সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান সভাপতি এবং রূপসী বাংলা উন্নয়ন সংসদের নির্বাহী পরিচালক মো. আজাদ হাসান বাচ্চু সাধারণ সম্পাদক হিসেবে আগামী ৩ বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হাসান, পিডিএফ-এর নির্বাহী পরিচালক রফিকুর ইসলাম পানা, ‘ডাক দেই যাই’ সমন্বয়কারী জাকির হাসান গাজী, ‘সকলের জন্য কল্যাণ’ এর উপপরিচালক আফজাল হাসান, ডিডিএস-এর নির্বাহী পরিচালক সুব্রত রায় এছাড়াও বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।