জয়নাল আবেদিন (রাজশাহী জেলা প্রতিনিধি):
আজ মঙ্গলবার (১২) নভেম্বর বিকেল ০৫ টার দিকে রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম,নূর হোসেন নির্ঝর।
এই সময় সবজি বাজারসহ অনেক দোকানের মূল্য তালিকা সাটানো না থাকায় দোকান মালিকদের প্রাথমিক সতর্কবার্তা দিয়ে বলেন এরপরে একই অপরাধ করলে দোকানদের অর্থদণ্ড করা হবে। দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য অভিযান পরিচালনা ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিং শেষে বানেশ্বর বাজারের সকল সমস্যা গুলো কি-ভাবে সমাধান করা যায়,হাট কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা নিবার্হী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক পুঠিয়া থানার এস আই সহ আনসার সদস্যরা।