মনিরুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ
পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম রবিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে নাটোর থানাধীন দিঘাপতিয়া কলেজপাড়া (লম্বাপাড়া) জনৈক মোছাঃ বেবি বেগম এর টিনসেড ঘরের ভিতর হতে ১।
মোঃ শাহরুফ আলী সরুপ (২৬), পিতা-মোঃ মামুন আলী, মাতা-মোসাঃ সাহেরা বেগম, সাং-দিঘাপতিয়া, কলেজপাড়া (লম্বাপাড়া), থানা-নাটোর, ২। মোঃ আব্দুল হান্নান (৩৪), পিতা-মৃত ভাজন প্রামানিক, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, সাং-দাদুয়া (মধ্যপাড়া), থানা- গুরুদাসপুর, ৩। মোঃ সুমন প্রামানিক(৩০),
পিতা-মোঃ রুহুল আমিন প্রামানিক, মাতা-মোছাঃ আছিয়া বেগম, সাং-ভাটুদাড়া (উত্তরপাড়া), ৪। মোঃ মনিরুল ইসলাম@ মনি (২৬), পিতা-মোঃ আলেক প্রামানিক, মাতা-মোসাঃ আকলিমা বেগম, সাং-দিঘাপতিয়া কলেজ পাড়া (লম্বাপাড়া), উভয় থানা-নাটোর, সর্ব জেলা-নাটোরগণকে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামীগণের হেফাজত হতে ১০ (দশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।