এ ঘটনায় জমি দখল, বাড়ি নির্মাণ এবং জাল দলিলের মাধ্যমে জমি বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। তিনি জানান, উদ্ধার করা জমিটি খাদিম নগর চা-বাগানের আওতায় ছিল; দীর্ঘদিন যথাযথ তদারকি না থাকায় একদল দখলদার জমিতে বসতি স্থাপন করে এবং জাল কাগজপত্র তৈরি করে ক্রয়-বিক্রয় কার্যক্রম চালায়।
ইউএনও ব“অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা প্রায় ৩০ একর সরকারি জমি উদ্ধার করেছি। মূল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”
তিনি জমি কেনাবেচায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
এদিকে, দীর্ঘদিন পর এলাকাটিতে এমন অভিযান পরিচালনা করায় স্থানীয়রা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি জমি দখল রোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।