বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

মোঃরবিউল আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউপির বুড়িরপাড় গ্রামের আওয়ামী লীগের আবুলকালাম আজাদের সহচর কুখ্যাত সন্ত্রাসী কথিত ডাক্তার মোস্তফা, তানজিল নেয়ামতগংদের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের দৌরাত্ম্য বন্ধের জন্য রাজপথে নেমেছেন বুড়িরপার গ্রামের ঈঁদগাহ বাজারের শতাধিক ব্যবসায়ী ও সাধারণ জনগন। কুমিল্লর দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় ঈঁদগা সংলগ্ন দেবিদ্বার আঞ্চলিক সড়কে শনিবার সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ী […]

নিউজ ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ২০:৩০

মোঃরবিউল আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউপির বুড়িরপাড় গ্রামের আওয়ামী লীগের আবুলকালাম আজাদের সহচর কুখ্যাত সন্ত্রাসী কথিত ডাক্তার মোস্তফা, তানজিল নেয়ামতগংদের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের দৌরাত্ম্য বন্ধের জন্য রাজপথে নেমেছেন বুড়িরপার গ্রামের ঈঁদগাহ বাজারের শতাধিক ব্যবসায়ী ও সাধারণ জনগন।

কুমিল্লর দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় ঈঁদগা সংলগ্ন দেবিদ্বার আঞ্চলিক সড়কে শনিবার সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও সাধারন জনগন সন্ত্রাসী কথিত ডাক্তার মোস্তফা ও তানজিল গংদের হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করে, পরে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় সূত্রে জানা যায়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী সাবেক এমপি আবুল কালাম আজাদের অন্যতম সহচর দ্বারা স্থানীয় ব্যবসায়ীরা লুটতরাজ হামলা মামলার শিকার।

বুধবার (২০ নভেম্বর) সকালে স্থানীয় ব্যবসায়ী মহল ও স্থানীয় ব্যাক্তিবর্গের উপস্থিতিতে একটি বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় বিক্ষোভ মিছিল মুহুর্মুহু শ্লোগানে পুরো এলাকায় প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলকারীরা চাঁদাবাজ ও হামলা মিথ্যামামলা, লুটপাটকারীদের হুঁশিয়ার ও গ্রেফতারের দাবিতে শ্লোগান দেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন

এসময় স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ বলেন ফ্যাসীবাদী সরকারের সহচর সাবেক এমপি আবুল কালাম আজাদের পালিত সন্ত্রাসীদের অত্যাচার থেকে ৫০ বছর পূর্বের নির্মিত ঈঁদগাহ দখলের হাত থেকে রেহাই পাচ্ছে না। এসময় ভুক্তভোগী রা জানায় সন্ত্রাসীদের চাঁদা দিতে রাজি না হওয়া ব্যবসায়ী সততা সেনিটারি মার্ট এর স্বতাধিকার মো মোশাররফ হোসেন সহ অন্যান্য দের উপর অত্যাচার বাড়িয়ে দেয়।

এব্যাপারে মোশাররফ হোসেন বলেন আওয়ামী লীগ সরকারের নির্বাচনের পরবর্তী সময় থেকে এপর্যন্ত আমার কাছে সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা চাদা দাবি করে আমি তাদেরকে বলি আমার তো এতো টাকা দেওয়ার মতো সামর্থ নাই, এই কথা বলাতে তারা গত রবিবার সকালে আমার দোকানের সমস্ত মালামাল ভাংচুর করে এবং লুটতরাজ করে। এসময় স্থানীয় এবং আমার স্বজনেরা প্রতিবাদ করতে আসলে তাদের উপর অতর্কিত ভাবে হামলা করে,

আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আমি আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের বিচার এবং শাস্তি দাবি করছি। মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন তাদের হুমকিতে ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বাধ্য হয়েছেন। সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ অনেক ব্যবসায়ীরা এরই মধ্যে ব্যবসা গুটিয়ে মার্কেট ছেড়ে চলে গেছে।

বুড়িরপার ঈদগাহ বাজারের সভাপতি মো:আওয়াল সরকার বলেন বাজারের একটা কমিটি রয়েছে সেই কমিটির ব্যবসায়ী এবং সাধারণ ব্যবসায়ীদেরকে আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সন্ত্রাসী বাহিনী লোক রয়েছে। এরা ব্যবসায়িদেরকে নানা ভাবে হয়রানি করে, কিছু দিন আগে এক টায়ার দোকানীকে মারধর করে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি, আমরা এদের সন্ত্রাসী কার্যকলাপ থেকে পরিত্রাণ চাই। বাজার সেক্রেটারি মো খোরশেদ আলম বলেন গত শনিবার সন্ধ্যায়

জসিমের সাথে ১০ টাকা নিয়ে ঝগড়া লেগে তাকে মারধর করে, পড়ে যাওয়ার সময় শোডাউন দিয়া যায় আর স্লোগান দিয়া কয় একজন একজন কইরা মারবি একটা কইরা মিস্টি খাইবি, এর পরের দিন সততা সেনিটারির মালিক মোশাররফের লগে ঝগড়া লাগলো, তার উপর হামলা করে তার ৫-৭ লাখ টাকার মালমাল ভেঙে ফেলেছে আমরা এসব সন্ত্রাসীদের বিচার চাই। মানববন্ধনে উপস্থিত প্রবাসী মো:এরশাদ তিনি বলেন আমি দীর্ঘ

৩০ বছর যাবৎ প্রবাসে ছিলাম বর্তমানে দেশে আসার পরেও তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের কারনে আমরা বাড়িঘরে থাকতে পারিনা, তারা মানুষের দোকানপাট ভাংচুর করে, আমাদের লোক পাইলে মাইরধর করে,আমরা সন্ত্রাসীদের বিচার চাই। মো:সালেহ আহম্মদ বলেন পূর্বেও তারা নির্বাচনী বিষয় নিয়ে নানজ রকম সন্ত্রাসী

কার্যকলাপ হরে আসতো, এখনো স্থানীয় লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ, গত রবিবারে পূর্বপাড়ার ব্যবসয়ী মোশাররফ মিয়ার দোকান ভাংচুর করে, লুটতরাজ করে, আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই, স্থানীয় দোকানী মো রাসেল বলেন সন্ত্রাসীরা দোকান পাট ভাংচুর কইরা যায় আর জিগাইরা জিগাইরা যায় আর বলতাছে পূর্ব পাড়ার যারে পাবি তারেই পিডাবি। এ বিষয়ে বুধবার কুমিল্লা জজকোর্ট মোস্তফা ও তানজিল নেয়ামত গংদের বিরুদ্ধে

দ্রুত বচার আইনে মামলা হয়েছে। এব্যাপার দেবিদ্বার থানা ইনচার্জ খালেদ সাইফুল্লাহ জানান আমি এখনো কোন কিছু জানিনা,আমার কাছে আদালত থেকে যে নির্দেশ আসবে দেখে আইনগত ব্যাবস্থা নিবো।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।