মাহিনুর ইসলাম, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চা শ্রমিক নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত কানু। শনিবার অনুষ্ঠানে প্রায় ২০০টি শাড়ি শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোঃ শাহিদ নেওয়াজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক ইউপি সদস্য অকিল বাক্তি, বাগানের কর্মচারি ভদ্রি প্রসাদ উপাধ্যায়, মোকাম ডিভিশনের কর্মচারি মোঃ কামাল হোসেন ও মোঃ শহিদুল ইসলাম। চা শ্রমিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোবিন্দ কুর্মি, শিব চাষা, অভি বাউরি, মানিক নায়ক, মাখন তাঁতি এবং চা শ্রমিক নেত্রী জানকি গড়াইত।
শাড়ি বিতরণকালে ইউপি সদস্য সুজিত কানু বলেন, “আমি চেষ্টা করি প্রতি বছর চা শ্রমিক মা-বোনদের মুখে হাসি ফুটাতে। এবছর দুর্গা পূজায় মোকাম ডিভিশনের শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ করেছি। আগামী কালীপূজায় সমনবাগ চা শ্রমিকদের জন্যও শাড়ি উপহার দেবো। আপনারা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।”