আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান তরুণ সমাজকে নৈতিক ও সুষ্ঠু পথে পরিচালিত করতে সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।
সম্প্রতি তার ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নোয়াখালী সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যায়ক্রমে শিগগিরই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হবে বলে হবে।
এই উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা সম্পৃক্ত রয়েছে। এর আগে তিনি ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন একাধিক সংগঠন ও ক্লাবের মাঝে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সোশ্যাল ওয়েলফেয়ার মইশাই , এনায়েতপুর ইউনাইটেড ক্লাব
,রেনেসাঁ সামাজিক সংগঠন,কাবিলপুর ইউনাইটেড ইয়াং ক্লাব, উত্তর মানিকপুর ইউনিক ফ্রেন্ডশিপ, উত্তর কাদরা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কেয়ার সেন্টার মোহাম্মদপুর ও পৌরসভা টিম।
এ বিষয়ে দৈনিক সকাল কে কামরুজ্জামান বলেন “তরুণ সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা এবং তাদেরকে খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। খেলাধুলা মানসিক প্রশান্তি দেয়,
শারীরিক সক্ষমতা বাড়ায় এবং তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্ব গড়ে তোলে। আমরা চাই, আগামী প্রজন্ম বইয়ের পাশাপাশি মাঠেও সক্রিয় হোক। কারণ মাঠেই তারা শিখবে দলগতভাবে কাজ করতে, প্রতিযোগিতায় জয়-পরাজয় মেনে নিতে এবং আত্মবিশ্বাসী হতে। সুস্থ, সবল ও নীতিবান তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে”।
তার মতে, সুস্থ, সবল ও নীতিবান তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।