মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন.. একটি রাজনৈতিক দল বিএনপিকে বিতর্কিত করার জন্য মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, যারা নির্যাতিত তারা মজলুম, বিএনপির প্রতিটা নেতাকর্মী নির্যাতিত, তাই আমরা মজলুম।
বিএনপিকে চাঁদাবাজ বানানোর জন্য বিগত সরকারের মতো এখনো ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি হুশিয়ারি সুরে বলেন..কোন চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তানির জায়গা বিএনপিতে হবে না।
শনিবার (১২ জুলাই) সকালে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ট্রাক ট্রাংকলরী কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দল নাটোর জেলা শাখার আয়োজনে রক্তাক্ত জুলাই আগষ্ট ২০২৪ গনঅভ্যুধান
ও শহীদ এর স্বরণে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,
জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক ট্যাংকলরী ও কার্ভাডভ্যানের সভাপতি আব্দুল জলিল সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।