শুক্রবার, ১৫ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

যৌথ বাহিনীর অভিযানে ১৪ মাদক কারবারি আটক, ৮ জনকে কারাদন্ড

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে ১৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। শুক্রবার ( ৪ জুলাই) দুপুরে ভ্রামম্যান আদালত পরিচালনা করে আটক ১৪ জনের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়েদে সাজা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ইমরান।  বাকি ৫ […]

প্রতিনিধি ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ২০:২১

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে ১৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। শুক্রবার ( ৪ জুলাই) দুপুরে ভ্রামম্যান আদালত পরিচালনা করে আটক ১৪ জনের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়েদে সাজা প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ইমরান। 

বাকি ৫ জনকে নিয়মিত মামলা দিয়ে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর একজন ওয়ারেন্টভূক্ত আসামী হওয়ায় তাকে ওই ওয়ারেন্ট মূলে আদালতে প্রেরণ করা হয়।

জানাগেছে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালী মান্দ্রা বেঁদে পল্লীতে শুক্রবার ভোর রাত ৪ টা হতে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালায় যৌথ বাহিনী । মাদকবিরোধী এ অভিযানে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ ১৪ জন মাদক কারবারিকে আটক করা হয়।

লৌহজং থানা পুলিশ জানায়, ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে। ৮ জন আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং পূর্বের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকেও গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নাদিরা বেগম (৪০), হারুনা বেগম, সিনারুল ইসলাম (১৯) কাছ হতে ২ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, নগদ ৪০ হাজার ৯ শত ৮০ টাকা, আসমাউল ওরফে ইসমাইল (৩৫), ইসরাফিল (৪৫) এর কাছ হতে ৫৮ পিস ইয়াবা, নগদ ৫৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয় এদের মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যকে কারাগারে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্তদের মধ্যে রুপাকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, মো: পূর্ণকে ২ মাসের কারাদণ্ড ২০০ টাকা জরিমানা, মো: রাখেলকে ২ মাসের কারাদণ্ড ৩০০ টাকা জরিমানা, মো: ইসমাইলকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা,.

কাজল দাসকে ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা, মো: জয়নাল শেখকে ১ মাসের কারাদণ্ড ১০০ টাকা জরিমানা, মো: আরিফকে ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা ও লাদেনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

অপর আসামী মো: এনারুল সরদার ওরফে এনাকে ওয়ারেন্ট মুলে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে লৌহজং থানার অফিসার ইনচার্জ ওসি ওসমান গনি বলেন, শুক্রবার ভোর রাত ৪ টা হতে সকাল ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ইমরান বলেন, মোট ৮ মাদক কারবারীরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।