আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ শিমুলিয়া ঘাটে অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টার একত্রে বৈঠক হয়েছে। রোববার দুপুরে বিআইডব্লিউটিএ এর সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপদেষ্টাগণ সাংবাদিকদের জানান শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের পোর্ট হবে। এসময় উপস্থিত ছিলেন
স্বরাষ্ট ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান,
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. শেখ বশিরউদ্দিন।বাংলাদেশ পুলিশ ডিআইজি, ঢাকা রেঞ্জের মো.রেজাউল করিম মল্লিক, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান,মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার,
মুহম্মদ শামসুল আলম সরকার।মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত,ডিআইজি নৌ-পুলিশ,মোঃ মিজানুর রহমান ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদ্দিন প্রমুখ।