নীলফামারী রেলস্টেশনে ট্রেনের সামনে ঝাপ দিয়ে শাহজালাল আলী (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে।তার বাড়ী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের গুড়গুড়ি পাড়া গ্রামে তার পিতার নাম কাওছার আলী।ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানায়,
১৪ মে বুধবার বিকেল ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলষ্টেশনে প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনের সামনে ওই যুবক লাফ দেয় । এতে শরীর থেকে তার মাথা ও এক হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে সে নিহত হয় ।
এ বিষয়ে কচুকাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের সাথে কথা হলে তিনি জানান, ‘তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি সে কচুকাটা বাজারে ওষুধ কেনার কথা বলে দুপুরে বাড়ি থেকে বের হয়।
পরে লোকমুখে ট্রেনে কাটা পড়ার খবর জানার পর পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করেন। সে প্রায় এক বছর আগে একই গ্রামের আবু হানিফার মেয়েকে বিয়ে করেন। কিছুদিন পূর্বেও তার শ্বশুর
ও কীটনাশক পানে আত্মহত্যা করেন।’ নীলফামারী রেল স্টেশনের স্টেশন মাষ্টার মো. ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর লাশ উদ্ধারের জন্য সৈয়দপুর রেলওয়ে থানাকে খবর দেয়া হয়।’
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবীর সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।