সোমবার, ২৯ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সেই রাসেলের বিরুদ্ধে নিজ গ্রামেও অভিযোগ

মো:ফারুক আহমেদ, ঘাটাইল টাঙ্গাইল: রিকশাচালককে পিটিয়ে গণমাধ্যমে নেতিবাচক ভাইরাল হয়ে সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছেন তার জন্মস্থান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের আওতাভুক্ত শরিফবাড়ি গ্রামের সাধারণ জনগণ। গত ২ মার্চ শরিফবাড়ি গ্রামের ২০ জন ব্যক্তি স্বাক্ষরিত লিখিত একটি অভিযোগ ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ একাধিক […]

প্রতিনিধি ডেস্ক

০৬ মার্চ ২০২৫, ১৫:১৫

মো:ফারুক আহমেদ, ঘাটাইল টাঙ্গাইল:

রিকশাচালককে পিটিয়ে গণমাধ্যমে নেতিবাচক ভাইরাল হয়ে সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছেন তার জন্মস্থান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের আওতাভুক্ত শরিফবাড়ি গ্রামের সাধারণ জনগণ।

গত ২ মার্চ শরিফবাড়ি গ্রামের ২০ জন ব্যক্তি স্বাক্ষরিত লিখিত একটি অভিযোগ ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ একাধিক দপ্তরে দায়ের করেছেন বলে জানা গেছে। এসব নিয়ে ঘাটাইলের সর্বত্র চলছে তোলপাড় এবং আলোচনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাসেলের স্ত্রী একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। ২০২৩ সালে তিনি রাজশাহীর আদালতে বদলি হয়ে আসেন। এরপর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেন রাসেল।

তারপর থেকেই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচিত হতে থাকেন তিনি। এমনকি তিনি তার অসীম ক্ষমতার দাপট নিজ গ্রামের সাধারণ মানুষজনের মধ্যেও দেখাতেন বলে জনশ্রুতি রয়েছে।

জানা যায়, জাহিদের বাড়ি ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের আওতাভুক্ত শরীফবাড়ি গ্রামে। সেখানে তিনি ফাতেমা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান গড়েছেন। এটি গড়তে গিয়ে সামনে ঘাটাইল-ভুয়াপুর আঞ্চলিক সড়কের একটি অংশ দখল করে গেইট নির্মাণ করেছেন তিনি, অভিযোগ স্থানীয়দের।

ফলে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে জরুরী ভিত্তিতে উক্ত গেইটটি ভেঙ্গে রাস্তা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে সরেজমিনে শরিফবাড়ি গ্রামে ফাতেমা ফাউন্ডেশনে গিয়ে পাওয়া যায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার জন্য তৈরীকৃত ডাস্টবিনের। এগুলোর গায়ে লেখা রয়েছে পবা উপজেলার নওহাটা পৌরসভার নাম। খোঁজ নিয়ে জানা যায়, নওহাটা পৌরসভা সম্প্রতি ডাস্টবিন বিতরণ করেছে। 

প্লাস্টিকের তৈরি এই ডাস্টবিন নওহাটা থেকে জাহিদের গ্রামের বাড়ির ফাতেমা ফাউন্ডেশনে আসলো কিভাবে, সে বিষয়ে জানতে যোগাযোগ করা হয় নওহাটা পৌরসভার মেডিকেল অফিসার ওয়ালিউল ইসলাম খানের সাথে। 

ওয়ালিউল ইসলাম খান বলেন,’আমরা একটি কমিটির মাধ্যমে পবায় ডাস্টবিনগুলো বিতরণ করি। কমিটির সভাপতি জাহিদ হাসান তাঁর কার্যালয়ের জন্য এবং কয়েকটি সংগঠনের নামে কয়েকটি ডাস্টবিন নেন। এগুলো তিনি লোক পাঠিয়ে নিয়েছেন। তারপর কী করেছেন বলতে পারব না। যদি তিনি এগুলো তার গ্রামের বাড়ি নিয়ে যান, তাহলে তা দুঃখজনক।’

জামুরিয়া ইউনিয়নের শরিফবাড়ি, শংকরপুর গ্রামের সাধারণ মানুষজন জানান, আওয়ামী লীগের নেতাদের সাথে সংশ্লিষ্টতার সুবাদে ক্ষমতার দাপটে তিনি কাউকে পরোয়া করতেন না। অহংকারমিশ্রিত নানান কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন তার নিজ গ্রামের সাধারণ জনগণ। কারণে অকারনে তাদের সাথে করতেন দুর্ব্যবহার।

লিখিত অভিযোগে অভিযোগকারীরা জাহিদ হাসান রাসেল এবং ফাতেমা ফাউন্ডেশনকে আওয়ামী লীগের প্রোডাক্ট বলে উল্লেখ করেন। এমনকি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাহবুল হক হানিফের প্রভাব এই ফাউন্ডেশনে রয়েছে বলে লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন।

এমনকি রাসেলকে একজন ধর্মব্যবসায়ী হিসেবে উপস্থাপন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে গ্রামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন গ্রামের সাধারণ জনগণ। 

স্থানীয়রা আরও জানান, ঘাটাইলের সাবেক আওয়ামী সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সাথে রাসেলের ছিল অধিক সখ্যতা। ফলে তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে ভীতসন্তস্ত্র করে তুলতেন। 

শরিফবাড়ি গ্রামের মিঠু, বাবুল, কায়সার, বাদশা মিয়া সহ অনেকের ভাষ্যমতে, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের সাথে রাসেল হাসানের গভীর মেলামেশা ও সম্পর্ক ছিল। ফলে তার অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ জানাতে সাহস করত না।

কিন্তু রাজশাহীর পবায় একজন গরিব অসহায় রিকশাচালককে পিটিয়ে আহত করার সংবাদ প্রকাশিত হলে আমরাও গ্রামবাসী একজোট হয়ে রাসেলের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করি।

এরই ফলশ্রুতিতে আমরা লিখিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য দপ্তরে প্রেরণ করেছি। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে রাসেলের দখলদারিত্বের অবসান হোক।

অভিযোগের বিষয়ে কথা বলতে বরখাস্ত হওয়া সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে ফোন করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তার মোবাইলে খুদেবার্তা পাঠানো হলেও সাড়া দেননি।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আবু সাঈদ অভিযোগপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে এই বিষয়টি নিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।