সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

‘তোশক ভিজা, বালিশ ভিজা, এভাবে কি ঘুম আসে ভাই’

‘শুইবার খাটের এক অংশ ভাঙা, আরেক অংশে কোনোমতে চেপে বসে আছি। খাটের সামান্য একটু জায়গায় কষ্ট করে ঘুমাই। তোশক ভিজা, বালিশ ভিজা। অবস্থা খুবই খারাপ। এভাবে কি ঘুম আসে ভাই।’ এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন লক্ষ্মীপুরের পানিবন্দি ষাটোর্ধ্ব নারী ফিরোজা বেগম। প্রায় ১৮ থেকে ২০ দিন পরিবারসহ পানিবন্দি তিনি। দীর্ঘ সময় পানিবন্দি থাকায় চলাফেরা, রান্নাবান্না, […]

নিউজ ডেস্ক

৩০ আগস্ট ২০২৪, ০১:৪৯

‘শুইবার খাটের এক অংশ ভাঙা, আরেক অংশে কোনোমতে চেপে বসে আছি। খাটের সামান্য একটু জায়গায় কষ্ট করে ঘুমাই। তোশক ভিজা, বালিশ ভিজা। অবস্থা খুবই খারাপ। এভাবে কি ঘুম আসে ভাই।’ এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন লক্ষ্মীপুরের পানিবন্দি ষাটোর্ধ্ব নারী ফিরোজা বেগম।

প্রায় ১৮ থেকে ২০ দিন পরিবারসহ পানিবন্দি তিনি। দীর্ঘ সময় পানিবন্দি থাকায় চলাফেরা, রান্নাবান্না, খাওয়া-দাওয়া, পয়ঃনিষ্কাশন, সুপেয় পানির অভাব, রোগবালাই এবং চরম অর্থকষ্টে তাদের পরিবার।

ফিরোজার সত্তরোর্ধ্ব স্বামী আলী আকবর পেশায় একজন কৃষক। ইনকাম এখন একেবারে নেই।

বৃদ্ধ এ দম্পতির বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রামে। তাদের বসতঘরে হাঁটু পানি, আর ঘরের চারপাশেই কোমর পানি। মান্দারী-দিঘলি আঞ্চলিক সড়ক থেকে তাদের বাড়িটি কিছুটা দূরে। সড়ক থেকে বাড়ি পর্যন্ত কোমর সমান পানি। বন্যা কবলিত এ দম্পতি এখন চরম দুর্দশাগ্রস্ত।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বৃদ্ধ এ দম্পতির বাড়িতে গিয়ে করুণ চিত্র দেখা গেছে। তাদের আশপাশের লোকজন আশ্রয়কেন্দ্রে উঠলেও তারা রয়ে গেছেন বাড়িতেই।

সরেজমিনে দেখা যায়, বৃদ্ধা এ নারী বসে আছেন একটি চৌকিতে। ঘরের ভেতরে এবং আশপাশের অথৈ পানি। পানির মধ্যে থাকা একটি চৌকিতে বসে আছেন ফিরোজা।

ফিরোজা বেগম বলেন, খাওয়া-দাওয়া নিয়ে অনেক কষ্টে আছি আমরা। রান্নার কাজ কীভাবে হয়, জানতে চাইলে পাশেই থাকা টেবিলের ওপর একটি গ্যাসের চুলা দেখিয়ে বলেন, এ চুলাতে কোনোরকমে একটু রান্না করি। চিড়ামুড়ি খেয়ে কাটাই। ত্রাণ হিসেবে যা দিয়েছে, একটু খেয়ে জান বাঁচাই।

বৃদ্ধা যে চৌকিতে বসে আছেন, সে চৌকি ছুঁই ছুঁই করছে পানি। যে কোনো সময় চৌকিতে পানি উঠে যাবে। তখন চৌকির এক কোণেও বসে থাকার মতো ব্যবস্থা হয়তো থাকবে না।

তিনি বলেন, ইট দিয়ে চৌকি উঁচু করে রেখেছি। ঘরে আরও দুটি চৌকি আছে, সেগুলো পানির নিচে। এ চৌকিটা শুধু ইট দিয়ে উঁচু করে নিয়েছি। চারদিকে শুধু পানি আর পানি, কিন্তু খাবার পানির সংকট তাদের।

গৃহস্থ এ পরিবারের অনেক হাঁস-মুরগি ছিল। কিন্তু বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেছে বেশ কিছু মুরগি।

বৃদ্ধা বলেন, অনেক হাঁস-মুরগি ছিল, হঠাৎ পানি এসে ডুবে মারা গেছে সব। কয়েকটা হাঁস আছে। কলা গাছের ভেলাতে কোনোরকমে তাদের আশ্রয় দিতে পেরেছি। খাবার ঠিকমতো দিতে পারি না। নিজেদের খাবারই জুটে না আবার হাঁস-মুরগির খাবার। নিজের পেট নিয়েই টানাটানি। ৩টা গরু আছে, কম পানির সময় পাশের বাড়িতে রেখেছি। পানি বেশি হওয়ার সড়কের পাশের একটি জায়গায় রেখে দিই।

ফিরোজার স্বামী বৃদ্ধ আলী আকবর বলেন, ঘরে আমার বৃদ্ধা স্ত্রী আর ছেলে থাকে। রাস্তার পাশে গরু রাখা আছে, রাতে গরু পাহারা দিতে হয়। তাই আমি গরুর পাশেই থাকি। দিনে-রাতে মিলিয়ে বেশ কয়েকবার কোমর পানি মাড়িয়ে বাড়িতে আসা-যাওয়া করতে হয়। খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার তো নেই। আয়-ইনকামও নেই। গরুর বাছুর আছে, দুধ বিক্রি করে কিছু টাকা পেতাম। কিন্তু এখন তো গরুকেই খাওয়াতে পারি না, দুধ দিবে কীভাবে?

লক্ষ্মীপুরে পানিবন্দি লোকজনের সংখ্যাও দিন দিন বাড়ছে। কেউ কেউ আশ্রয়কেন্দ্রে উঠলেও বেশিরভাগ মানুষ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠতে অনাগ্রহী। চরম দুঃখ-কষ্ট নিয়ে বসবাস করছে এ জেলার ৫টি উপজেলার বন্যাকবলিত এলাকার বাসিন্দারা। জেলার প্রায় ৯০ শতাংশের বেশি এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।