বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

দীঘিনালা আবাসিক প্রকৌশলী নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মোঃ হাচান আল মামুন  দীঘিনালা  (খাগড়াছড়ি)    দীঘিনালা উপজেলা আবাসিক প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে তার অধীনস্থ লাইনম্যান’কে দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম’কে আবাসিক প্রকৌশলীর লাইনম্যান আবু সাইদ (মিন্টু) ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক ১ লাখ ২০ হাজার টাকা […]

নিউজ ডেস্ক

০৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৪

মোঃ হাচান আল মামুন  দীঘিনালা  (খাগড়াছড়ি) 
  দীঘিনালা উপজেলা আবাসিক প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে তার অধীনস্থ লাইনম্যান’কে দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম’কে আবাসিক প্রকৌশলীর লাইনম্যান আবু সাইদ (মিন্টু) ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এদিকে আবাসিক প্রকৌশলীর লাইনম্যান আবু সাইদ (মিন্টু) বলেন, আমি টাকা চায়নি। তাকে অফিসে ডাকতে গিয়েছি। এই মিটার দীঘিনালার সাবেক আবাসিক সহকারী প্রকৌশলী আরিফ স্যার’ আমাকে দিয়ে লাগিয়েছিলেন। তিনি বলেছেন তুমি মিটার লাগাও আমি বুঝবো।
সূত্রে জানাযায়, দীঘিনালা আবাসিক প্রকৌশলীর অধিনে বোযালখালী গরু বাজার এলাকায় ব্যবসায়ী প্লটের মালিক মোঃ আলমগীর হোসেন। এই দোকানে ভাড়াটিয়া মাসুদুল আলমের নামে দীঘিনালা আবাসিক প্রকৌশলীর অধীনস্থ ০১০৪১০০৫৮৬৬৭ মিটার রয়েছে। মাসুদুল আলম খাগড়াছড়ি জেলা শহরের শব্দ মিয়া পাড়ার বাসিন্দা। সে দীর্ঘদিন ব্যবসা বন্ধ করে অনেক আগেই প্রাবাসে পাড়ি জমিয়ে ছিলেন। কিন্তু তার নামীয় মিটার প্রত্যাহার করা হয়নি ‘পিডিবি’ অফিস হতে। কিন্তু গত ১৮ মাস কোন নোটিশ প্রদান না করেই। নতুন ভাড়াটিয়ার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন প্রকৌশলীর লোকজন।
এ বিষয়ে মোঃ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, কয়েকদিন ধরে দীঘিনালা আবাসিক প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের কাছে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে অফিসে যেতে খবর পাঠান। টাকা না দেওয়ায় আজ সকালেও আমাকে মামলা দিবেন মর্মে হুমকি ধামকি প্রদান করেন। এ-ই মিটার আমার নামীয় না। আমি এর দায়ভার নিবো কেন? আমি গত বছর থেকেই একাধিকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তারা আমার কোন কথা শুনতে রাজি না। মিটার চেঞ্জ করার সুযোগ নেই। এ-ই মিটার বিল দিতে হবে। না হলে বড় বিল তৈরি করে মামলা দিয়ে জেলে ডুকিয়ে দিবো। কোন উপায় না পেয়ে আমি জেনেরেটর ব্যবহার করে দোকান পরিচালনা করে আসছি।
দীঘিনালা আবাসিক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। বিস্তারিত জানতে চাইলে সাংবাদিকদের সাথে চড়াও হয়ে উঠেন এই প্রকৌশলী। এক পর্যায়ে শফিকুল ইসলামের নামে একটি জরিমানা বিলের কপি সাংবাদিকদের প্রদর্শন করেন। সেখানে তার বিরুদ্ধে ৬,১২০ ইউনিট বিদ্যুৎ চুরির অভিযোগ তুলে বাউবো’র ট্যারিফ বিধি এর ১৭.১ শর্ত মোতাবেক ১ লাখ ৬৭ হাজার ২০৪ টাকা জরিমানা করা হয়।
সরেজমিনে দেখা যায়, প্রকৃত মিটার মালিক মাসুদুল আলম। গত ১৮ মাসে একটি নোটিশ করেনি মাসুদুল আলম’কে। তাকে জবাবদিহির আওতায় আনতে পারেনি কেন আবাসিক প্রকৌশলী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমাদের সময় হয়নি। আপনারা রির্পোট করে কি করতে পারবেন। এ-সময় তিনি সাংবাদিক’দের তুচ্ছতাচ্ছিল্য করে বলেন শফিকুলকে মামলায় ডুকিয়ে দিয়েছি। এখন জেলে যাবে সে। খোঁজ নিয়ে জানা যায়, শফিকুল ইসলাম নতুন ভাড়াটিয়া হওয়ায় অবৈধ সুযোগ কাজে লাগাতে একের পর এক হুমকি ধামকি দিয়ে চাঁদা দাবী করে যাচ্ছে আবাসিক প্রকৌশলীর লোকজন।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।