নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে তিনতলা ছাঁদ থেকে পড়ে ইশতিয়াক হোসেন(১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার বনপাড়া পৌর শহরের অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। ইশতিয়াক বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মরমু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য ইশতিয়াক বনপাড়া পৌর শহরের অফিস পাড়ায় তার বন্ধু অনি’র বাড়িতে যায়। সেখানে অনি’র দাদা শফিউল্লাহ ওরফে শফি ইঞ্জিনিয়ারের বাড়ির তিন তলায় বন্ধুদের সাথে গান-বাজনা ও খাবারের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ইশতিয়াক পাশের ছাঁদে যাবার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে বনপাড়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মরমু।