পটুয়াখালীর গলাচিপায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মরিচপট্টি এলাকায় জনৈক শাহজাহান ঘরামীর চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ।
গলাচিপা থানার এসআই (নিঃ) মো. সোহান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমগীর হাওলাদার (৩৭) পিতা: আ. রাজ্জাক হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী এলাকার বাসিন্দা।
অপরদিকে, ২৬ আগস্ট গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডের পশ্চিম পাশে কুটিয়ালপাড়া শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিটন প্যাদা (৩৫) পিতা: নুরু প্যাদা নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকার বাসিন্দা।
গলাচিপা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।