রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভরিয়া পাকুরতলা এলাকাস্থ এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা থেকে বাংলাবান্ধাগামী শালকী সুপার পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৪৫৭৮ কোচের F-3 ও F-4 সিটে বসা (টিকিট বিহীন) স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রীদ্বয়ের দেহ তল্লাশী করে, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ জন মাদক কারবারীকে গ্রে’ফতার করে ডিএনসি-বগুড়া।
গ্রে’ফতারকৃত আ:সামীরা হলো, মা’দক কারবারী স্বামী মোঃ আব্দুল হামিদ (৩৮), পিতা মৃত নূর ইসলাম, সাং-জীবনপুর, ওয়ার্ড নং-১, ইউপি-চেহেলগাজী, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।
ও মাদক কারবারী স্ত্রী মোছাঃ মৌ (১৮),
পিতা মোঃ মুসলিম উদ্দিন, মাতা মোছাঃ মনোয়ারা বেগম, সাং-পুরাতন জেলখানা,
ওয়ার্ড নং-০৯, বীরগঞ্জ পৌরসভা, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।
মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মা’দকের চালান পাচার হবে, গত বুধবার দিনগত রাত সে অনুযায়ী মা’দকবিরোধী অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলা ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোন এর সামনে ঢাকা-রংপুর
মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা থেকে বাংলাবান্ধাগামী শালকী সুপার পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৪৫৭৮ কোচের F-3 ও F-4 সিটে বসা (টিকিট বিহীন) স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রীদ্বয়ের দেহ তল্লাশী করে
২০০০ (দুইহাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ভ্যানিটি ব্যাগ ১টি এবং মোবাইল ফোন ২টি উদ্ধারসহ আ’সামীদ্বয়কে হাতেনাতে গ্রে’ফতার করা হয়।
উল্লিখিত আ’সামীদ্বয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে, একটি নিয়মিত মা’মলা দায়ের করা হয়েছে।
মা’দ’কের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
সরকার ঘোষিত মা’দকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।