শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী খানপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সুপারিশ প্রাপ্তিতে সভাপতি হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।
এ বিষয়ে খানপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে খানপুর ইউনিয়ন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শফিকুল ইসলাম উপজেলার খানপুর ইউনিয়নের দশশিকা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।