মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে মোঃ ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা যায়, রশিক নগর এলাকায় মাদক সেবনরত অবস্থায় ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দীঘিনালা, খাগড়াছড়ির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন রশিক নগর এলাকার বাসিন্দা সোহরাবের ছেলে। মোবাইল কোর্ট মামলা নং-১৭/২৬, তারিখ ১১ আগস্ট ২০২৬-এর মাধ্যমে এ সাজা দেওয়া হয়।
পুলিশ জানায়, আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক কারাগারে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন , মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।