মোঃ মিরাজ হোসাইন,ভোলাঃ
ভোলার দৌলতখানে দুইদিনে অভিযান চালিয়ে ১২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতারকৃতদেরকে ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন দৌলতখানে এসআই রাকিব ও রাজিব এর নেতৃত্বের সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রবের ছেলে মো. আমজাদ হোসেন (১৯), ৮ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে মো. কামাল (২৩), সেলিম খানের
ছেলে মো. আরাফাত আজগর (২৭), শহিদ হাওলাদারের ছেলে মো. ইলিয়াস (২৫), মোঃ আকবর হোসেন, পিতাঃ অজ্ঞাত এবং চরখলিফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত রফজল আমিন পাটোয়ারীর ছেলে মো. আলাউদ্দিন পাটোয়ারী (৫০)।
এবং উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোলেমান ব্যাপারীর ছেলে মো. ইব্রাহিম, দলিল উদ্দিন খায়েরহাট গ্রামীণ ব্যাংকের নাইট গার্ড আকবর, ভবানীপুর ইউনিয়নের বাসিন্দা পারভেজ ও ইব্রাহিম, পৌরসভার বাসিন্দা বাবুল, চরখলিফা ইউনিয়নের বাসিন্দা নুর নবী।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ(ওসি) ফকরুল ইসলাম দৈনিক সকালকে জানান, গত দুইদিনে ১২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদেরকে ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার কি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।