নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু।
বুধবার(১৭ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এক অভিভাবক সমাবেশে সভাপতির নাম প্রস্তাব করেন সকল অভিভাবক সদস্যগণ।
পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয় সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম তালুকদার ডাবলুকে সভাপতি নিযুক্ত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সমজান আলী সাজু,৫নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ সহ শিক্ষক শিক্ষিকা মন্ডলী মা অভিভাবক বৃন্দ এবং এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সভাপতি নিযুক্ত হওয়ায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম ডাবলু বলেন, আমাকে ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি নিযুক্ত করায় ধামনপাড়াবাসী সহ সকল সম্মানীত সদস্য, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবো। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন