সাইফুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) :
পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আলীপুর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করগ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ জামাল খা (৪২), পিতা: মৃত চান মিয়া খা,আঃ আজিজ হাওলাদার (২৫), পিতা: মোঃ খলিলুর রহমান হাওলাদার এবং মোঃ সোহেল ফরাজী (২৭), পিতা: মৃত জলিল ফরাজী।
গ্রেপ্তারকৃতদের বাড়ি মহিপুর থানার নিজশিববাড়ীয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ আবু হানিফ ফরাজি ও এএসআই বাশারসহ মহিপুর থানা পুলিশের একটি চৌকস দল নিয়মিত টহলের অংশ হিসেবে আলীপুর টোল প্লাজা এলাকায় অবস্থান করছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সেখানে মাদক ক্রয়-বিক্রয় চলছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আলীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। মাদকের বিস্তার রোধে পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।