শেখ নজরুল ইসলাম , (তালা উপজেলা প্রতিনিধি)
আজ ১২ মে ২০২৬, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি সাতক্ষীরা জোনাল অফিসে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা বড় বাজার ন্যাশনাল লাইফ অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি সাতক্ষীরা মনিটরিং জোন প্রধান জনাব মোঃ আবুল কালাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিভিপি জনাব মোঃ হাফিজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন খুলনা এরিয়া প্রধান এভিপি জনাব মোঃ লিটন হাওলাদার। বিশেষ অতিথি খুলনা এরিয়া প্রধান জনাব কাজী মুকতুল হোসেন।সভায় সাতক্ষীরার ২ শতাধিক বীমা কর্মী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান বক্তা গ্রাহকদের গ্রাহক সেবা উপর গুরুত্বপূর্ণ প্রদান করে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান বক্তা জনাব মোঃ লিটন হাওলাদার বলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ৪২ বছর সুনামের সাথে কাজ করে যাচ্ছে, দাবি পরিশোধে এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে, বর্তমানে কোম্পানীর লাইফ ফান্ড ৫,৯৭৩ কোটি টাকা,
বিনিয়োগ ৬,৫৬৮ কোটি টাকা ও মোট সম্পদ ৬৭৩১ কোটি টাকা এবং কোম্পানীর মোট বিক্রিত বীমা পলিসি সংখ্যা প্রায় ৭৩ লক্ষাধিক, এই তথ্য প্রদান করার সময় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদযাপন লক্ষ্য করা যায়। কলারোয়া এজিএম ইমদাদুল হক সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আশাশুনি জোন প্রধান মোঃ আলমগীর হোসেন, সাতক্ষীরা সহকারী জোন আবু জাহের, সহকারী জোন প্রধান অনিতা রানী, এজিএম শহিনুর রহমান, সহ আরো অনেকে।